প্রধান সূচি

Saturday, November 11th, 2017

 

পিরোজপুর জেলা বিএনপি’র সভাপতি বাবুল গাজী ঢাকায় আটক

পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-১ আসেনের সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলকে পুলিশ আটক করেছে। আজ শনিবার রাত ৯ টার দিকে ঢাকার মগবাজার দিলু রোডের বাসা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করে তার (বাবুল গাজী ) ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র জানান, রাত ৯ টার দিকে ৪ জন পুলিশ এসে দিলু রোডের বাসা তার পিতাকে আটক করে রমনা থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ বাসাও তল্লাশি করে। আটকের বিষয়ে শুভ্র জানায়, রবিবার ঢাকায় বিএনপি সমাবেশকে কেন্দ্র করে এবং তার পিতার মোবাইল ফোন ট্রাকিং করে পাওয়া তথ্যেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মোহনা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান

মোহনা টিভি ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শনিবার সকাল ১০ টায় জেলার হরিণপালা ইকো পার্কে র‌্যালী শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। মোহনা টিভির জেলা প্রতিনিধি এইচ এম জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারিক জমাদ্দারসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  


পিরোজপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠান। পরে স্থানীয় স্বাধীনতা মঞ্চ থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট চন্ডিচরন পাল, জেলা উদীচী সভাপতি এডভোকেট এম. এ. মান্নান, জেলা যুবলীগেরবিস্তারিত পড়ুন


মেধাবী পরীক্ষার্থীদের ফরম ফিলাপে আর্থিক সহায়তা

২০১৮ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী অদম্য মেধাবী পরীক্ষার্থীদের ফরম ফিলাপে আর্থিক সহায়তা প্রধান করেছে প্রান্তন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এর পিরোজপুর জেলা। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক অনুদান এসএসসি পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেনসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।


৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে

১২ নভেম্বর হোক “উপকূল দিবস”

১২ নভেম্বর উপকূলবাসীর কান্না ঝরানো বেদনা বিধুর দিন। বাঙালী জাতি আজও সেই দিনের কথা ভুলতে পারেনি। ১২ নভেম্বর ১৯৭০ সাল উপকূলবাসীর জন্য অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশের উপকূলের উপর দিয়ে বয়ে যায় সব চেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। যার নাম ছিল ‘সাইক্লোন ভোলা’। এই ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দেয় উপকূল। ৮ই নভেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্ট হয়। ক্রমশ শক্তিশালী হতে হতে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ১১ নভেম্বর এটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছায়। ১২ নভেম্বর রাতে উপকূলে আঘাত হানে। জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ প্লাবিত হয়। ১০ নং মহাবিপদ সংকেতের বার্তাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে শিক্ষকের বিরুদ্ধে জেডিসি পরীক্ষার্থীকে লাঞ্চিত করার অভিযোগ

স্বরূপকাঠীতে প্রাইভেট পড়ার মধ্যে লালকলম না আনার অপরাধে জোমানা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীকে থাপ্পর মেরে ফ্লোরে ফেলে দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে মোঃ মানসুর নামে নেছারাবাদ মোজাদ্দিদীয়া ইসলামি মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। শনিবার বিকেলের দিকে উপজেলার ওই মাদ্রাসায় প্রাইভেটের মধ্যে ওই ছাত্রীকে থাপ্পর মেরে ফ্লোরে লুটিয়ে ফেলে। এক পর্যায়ে ছাত্রীটি উঠে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তাতে ওই মাদ্রাসা শিক্ষক আরো ক্ষিপ্ত হয়ে তাকে জোর জবরদস্তি করে কক্ষে ডুকিয়ে বেদম প্রহার করে অজ্ঞান করে ফেলে বলে ছাত্রীসহ তার মা হাসপাতালে বসে এ অভিযোগ করেন। ছাত্রী জোমানাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে তিন জেলেকে কারাদন্ড

পিরোজপুরের বলেশ্বর নদে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে তিন জনকে কারাদন্ড দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি সঞ্জীব কুমার দাস এর নেতৃত্বাধীন মোবাইল কোর্টে এ কারাদন্ডের আদেশ দেন। জানা গেছে, পিরোজপুরে বলেশ্বর নদে আফজাল, রতন ও নিত্যানন্দ নিষিদ্ধ কারেন্ট জাল ও বাধাজাল দিয়ে মাছ শিকার করা অবস্থায় ভ্রাম্যমান আদালত তাদের জাল জব্দ করে এবং উল্লেখিত ৩ জনকে তিন করে বিনাশ্রম কারাদন্ড ২০০ টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৩ দিন কারাদন্ডের আদেশ দেন। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব দাস ছাড়াও পিরোজপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার,বিস্তারিত পড়ুন


চাঁদাবাজির অভিযোগে

ইন্দুরকানীতে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ইন্দুরকানীতে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে উপজেলা ছাত্রলীগ। উপজেলার চন্ডিপুর বাগারহাট সুপারির বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাহাত হোসেন গাজীর চাঁদা আদায়ের ঘটনা পত্রিকায় সংবাদ প্রকাশ ও মানববন্ধন হওয়ায় ওই কমিটিকে বিলুপ্ত করা হয়। শুক্রবার ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ, এম শাহীন জানান, চন্ডিপুর বাজারে খাজনা মওকুফ থাকার পরও দলীয় নির্দেশনা উপেক্ষা করে সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে ছাত্রলীগের আহবায়ক রাহাত হোসেন চাঁদা আদায় করায় বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial