পিরোজপুরে মোহনা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান
মোহনা টিভি ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে পিরোজপুরে র্যালী ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় জেলার হরিণপালা ইকো পার্কে র্যালী শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ।
মোহনা টিভির জেলা প্রতিনিধি এইচ এম জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারিক জমাদ্দারসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলা বিএনপি’র সভাপতি বাবুল গাজী ঢাকায় আটক »
