ভান্ডারিয়ায় দুই ছাত্রীর শ্লীলতাহানী ঘটিয়েছে এক শিক্ষক!
কন্ঠ রিপোর্ট :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৫৫নং পশারিবুনিয়া (বিনাপাণী বাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দুই ছাত্রীর শ্লীলতাহানী ঘটিয়েছে। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ৫ম শ্রেণির ভুক্তভোগি এক ছাত্রী ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অপরদিকে ওই শিক্ষক ও তার দলীয় লোকেরা অন্য আরেক ছাত্রী ও তার অভিভাবককে ভয়ভীতি দেখানোর কারনে শ্লীলতাহানীর শিকার অপর এক ছাত্রী লিখিত অভিযোগ দেননি। সে ছাত্রীও ৫ শ্রেণি পড়–য়া।
শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর বিষয়টি শিক্ষা অফিসারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ধাওয়া ইউনিয়নের বিদ্যালয় পরিদর্শনের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক। তিনি জানান, শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ছাত্রীদের সাথে গত ২৯ ও ৩০ আগস্টের যে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেছে তা আমি ৬ সেপ্টেম্বর তদন্তের জন্য বিদ্যালয়ে গিয়েছিলাম। তদন্তেও এ জঘন্য ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার কর্মকান্ডের বিরুদ্ধে বিদ্যালয়ের অন্য চার শিক্ষকও লিখিত অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ মজুমদার বলেন, তিনি (আব্দুর রহিম) যখন এ ঘটনা ঘটিয়েছে তখন আমি ছুটি নিয়ে ঢাকায় ছিলাম।
