প্রধান সূচি

Friday, September 8th, 2017

 

পিরোজপুর থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় || দুর্ভোগ চরমে

বরিউল হাসান রবিন : ঈদের ছুটি শেষে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ভিড় বেড়েছে পিরোজপুরের স্টীমার ও লঞ্চ ঘাটে। গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্টীমার ও লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত ভাড়া ও অতিরিক্ত যাত্রী পরিবহন করায় পিরোজপুর সদর, কাউখালী, ভান্ডারিয়া উপজেলাসহ দক্ষিণাঞ্চলের কর্মস্থলে ফেরা যাত্রীদের এবারও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সাথে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। লঞ্চ-স্টিমারে তিল ধারনের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ।  কাউখালী লঞ্চঘাট ও স্টিমার ঘাটে শুক্রবার ঢাকামুখী কত যাত্রী কর্মস্থলে ফিরে গেছেন তার সঠিক হিসাববিস্তারিত পড়ুন


রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় মুসল্লিদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের ওপর নির্বিচারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মুসিল্লিরা। জুম্মা নামায বাদ মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বাস স্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ৭টি মসজিদের দুই শতাধিক মুসল্লি অংশ নেয়। মানববন্ধন শেষে পৌর কাউন্সিলর কামাল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় মুসল্লি তরিকুল ইসলাম মধু, মিজানুর রহমান দুলাল, মাসুম মৃধা প্রমুখ। পরে বিক্ষুব্ধ মুসল্লিরা ওং সাং সুচির কুশপুত্তলিকা দাহ করেন।


মঠবাড়িয়ার মাছ ব্যবসায়ী মোড়েলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া পৌর শহরের মাছ ব্যবসায়ী মনির হোসেন (২৬) শুক্রবার সকালে বাগেরহাট যাবার পথে মোড়েলগঞ্জের সাহাবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুই সন্তানের জনক নিহত মনির উপজেলার পাঁচশতকুড়া গ্রামের আবু হানিফ মল্লিকের ছেলে। মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, ঘটনাস্থালে অপেক্ষামান গাছ বোঝাই ট্রাকের সাথে পিরোজপুর থেকে ছেড়ে আসা মাছ বোঝাই দ্রুতগামী পিকআপটি পিছন দিকে থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মনির হোসেন নিহত হন। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।


রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদানের দাবীতে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে শহরের মুনিগঞ্জস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবু সভাপত্বিতে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, ছাত্রদলের সাগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন, পৌর শ্রমিক দলেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে রোহিঙ্গা হত্যার ও নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে উপজেলা বিএনপি মানববন্ধন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার বিকেলে উপজেলার টগড়া-পাড়েরহাট সদর রোডে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপিসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, বিএনপি নেতা ডাঃ ইব্রাহিম, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, বাহাদুর হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, পত্তাশীবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে “সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সেলিনা পারভীন, রেজাউল ইসলাম, ইমরুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃবিস্তারিত পড়ুন


রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছা নাগরিক কমিটির মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ পৌর সদরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সম্পাদক গাজী সালামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জাপানেতা গাজী আব্দুস সামাদ, মাওলানা নুরুজ্জামান ও মাওলানাবিস্তারিত পড়ুন


আত্মহত্যা || রুখতে হবে প্রবণতা

॥ প্রকাশ ঘোষ বিধান ॥ বিষন্নতা মানুষকে আত্মহত্যা প্রবণ করে তোলে। আত্মঘাতী ক্ষণিক আবেগে আত্মহত্যা, একটি জীবনের চির অবসান। নিজ হাতে নিজের জীবনকে শেষ করে দেওয়া। জীবনে এক চরম অসহায়ত্বের কাজে পরাজয়, স্বার্থপরের কাজ আত্মহত্যা। এটা কোন সমাধান হতে পারে না। আত্মহত্যা মহাপাপ। পৃথিবীর কোন ধর্মই আত্মহত্যা সমার্থন করে না। ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা প্রতিরোধকল্পে জনসচেতনতা বাড়াতে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে প্রতিবছর ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সৎ মায়ের বিরুদ্ধে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় তরল পানীয় বিষক্রিয়ায় সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর পিতা-মাতার অভিযোগ সৎ মা ট্যাং শরবতের সাথে বিষ জাতীয় (বিষাক্ত) পানীয় (কীটনাশক) মিশিয়ে খাইয়ে তাদের শিশু কন্যাকে মেরে ফেলেছে। এলাকাবাসী ও নিহত শিশুর পিতা-মাতা জানান, শহরতলীর সিগনাল টাওয়ার এলাকার ভাড়া বাড়ীতে ভাঙ্গরী (পুরাতন মালামাল ক্রয়-বিক্রয়) ব্যবসায়ী ইসলাম সরদার (৪২) তার বড় স্ত্রী আলসুম বেগম, বড় স্ত্রীর মেয়ে সোনিয়া (৪ বছর ৭ মাস) ও ছোট স্ত্রী শাহানাজ আক্তার সাথীকে নিয়ে সপ্তাহ খানেক ধরে একই সাথে বসবাস করে আসছিলেন। বুধবার রাতে বড় স্ত্রীর মেয়ে সোনিয়াকেবিস্তারিত পড়ুন


কচুয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি : কচুয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৭ যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন কচুয়া এডিবি’র আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাসমিন ফারহানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, অফিসার ইনচার্য মোঃ কবিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিসেস শামীমা খানম, ইন্সট্রাক্টর মোঃ কেরামত আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমীন, সাংবাদিক দিহিদার জাহিদুল ইসলাম বুলু। প্রাথমিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial