Friday, September 8th, 2017
ভান্ডারিয়ায় দুই ছাত্রীর শ্লীলতাহানী ঘটিয়েছে এক শিক্ষক!
কন্ঠ রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৫৫নং পশারিবুনিয়া (বিনাপাণী বাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দুই ছাত্রীর শ্লীলতাহানী ঘটিয়েছে। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ৫ম শ্রেণির ভুক্তভোগি এক ছাত্রী ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অপরদিকে ওই শিক্ষক ও তার দলীয় লোকেরা অন্য আরেক ছাত্রী ও তার অভিভাবককে ভয়ভীতি দেখানোর কারনে শ্লীলতাহানীর শিকার অপর এক ছাত্রী লিখিত অভিযোগ দেননি। সে ছাত্রীও ৫ শ্রেণি পড়–য়া। শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর বিষয়টি শিক্ষা অফিসারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ধাওয়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
পিরোজপুর প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাদশা’র মতবিনিময়
ষ্টাফ রিপোর্টার : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনেই আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে জয়ী করবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহম্মেদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠুসহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে পিরোজপুরে আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক থেকে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়াতনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মহিলা কলেজর প্রভাষক মৌমিতা সরকার, অবঃ প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি পংকজ কাপালী ও সিনিয়র সাংবাদিক এম.এ রব্বানী ফিরোজ প্রমুখ।
