প্রধান সূচি

ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় শাহানা আক্তার মুন্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও পিরোজপুর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাজী হামিদ, পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অভিক বসু, সাধারণ সম্পাদক শান্তনু হালদার, সহ-সভাপতি সুকমল হালদার ও মোঃ রাফিন প্রমূখ।

সভায় বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা, পাঠ্য পুস্তকে ভুল, শিক্ষা বাণিজ্য, ভর্তি বানিজ্য অবিলম্বে রোধ এবং ডাকসুসহ সকল ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial