প্রধান সূচি

Wednesday, April 26th, 2017

 

আমরা যেন বধির হয়ে গেছি ॥ তাসমিমা হোসেন

পহেলা বৈশাখের ভোরবেলা। বিকট শব্দে ঘুম ভাঙল। আমাদের বাসাটা ধানমন্ডির আবাহনী মাঠের কাছেই। কানে এল উন্নতমানের সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসা ইংরেজি গানের মূর্ছনা। গানটি হলো ব্ল্যাক ম্যাজিক উইম্যান। আশির দশকের অত্যন্ত জনপ্রিয় এই গানটি আমার বরাবরই প্রিয়। একটু পর শব্দ থেমে গেল। বুঝলাম, বোধকরি মাইক টেস্টিং চলছে। যাক, মাইকের বিরক্তির ফুঁ-ফা বা নাম্বারিং টেস্টিং পদ্ধতিতে না গিয়ে ওরা টেস্ট করছে ইংরেজি গান দিয়ে। সকাল দশটার পর শুরু হলো বাংলা গান। চলল সারাটা দিন। পরে বুঝলাম বৈশাখী মেলা বসেছে বুঝি। নিরাপত্তার জন্য দশ বারো জন পুলিশকে টহল দিতে দেখলাম। ভালোইবিস্তারিত পড়ুন


সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে ….. বাংলাদেশ মাইনরিটি ওয়াচ

স্টাফ রিপোর্টার : মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ বলেছেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। বাড়িঘরে হামলা-লুটপাট করে দখল করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা আইনের আশ্রয় পর্যন্ত নিতে পারছেন না। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কেউ কেউ ব্যক্তিগত স্বার্থও হাসিল করছে। অন্যকে হয়রানী করে নিজেদের স¦ার্থ আদায়, সুযোগ নেয়ার জন্য অনেকে সংখ্যালঘু’র তকমা নিয়ে চলছেন। আজ বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ কেন্দ্রীয় সভাপতি এক লিখিত বক্তব্যে বলেন,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

স্বরূপকাঠী প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা এক ঘন্টার কর্ম বিরতিসহ মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। বুধবার সকালে পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশনের প্রস্তাবিত বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা নুর মোহাম্মদ মল্লিক, সংগঠনের সভাপতি মুনিরুজ্জামান শিপন, সহ-সভাপতি মান্না মেহেদী, সম্পাদক আফরোজা আকতার, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম। মানববন্ধনে বক্তারা বলেন, যদি তাদের দাবী বাস্তবায়িত না হয় তবে এভাবে তারা শান্তিপূর্নভাবে কর্মসূচি দিয়ে যাবেন। দাবী আদায়ে আগামী ২০ মে ঢাকার প্রেসক্লাব চত্ত্বরে তাদেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় বুধবার উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তাদের বেতন-ভাতা, পেনশন সরকারি রাজস্বখাতে করার দাবিতে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করে। এ সময় পৌরসভার সচিব মোঃ আনোযার হোসেন, প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও কর আদায়কারি মোঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।


মঠবাড়িয়ায় র‌্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে বুধবার দুপুরে এসকে আবুল খায়ের চৌধুরী (৫৫) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে। পরে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত ভুয়া ডাক্তারকে এক বছরের বিনাশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। আটককৃত আবুল খায়ের চৌধূরী মাগুরা জেলার শ্রীকোল গ্রামের আঃ সত্তার চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি মঠবাড়িয়া পৌর শহরের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হাসান জানান, ডাক্তারী সনদ না থাকায় ভুয়া ডাক্তার এসকেবিস্তারিত পড়ুন


বাগেরহেটে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ : পুলিশের লাঠিচার্জ ॥ আহত অর্ধশত

  বাগেরহাট প্রতিনিধি : দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাট মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস্ শিক্ষার্থীরা ৪দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার দুপুরে শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহরের দড়াটানা ব্রিজের টোল প্লাজার সামনে মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাতে লাঠিচার্জ করে। তীব্র গরম ও পুলিশের লাঠিচার্জে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধ থেকে বিরত থাকতে পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও শিক্ষার্থীরা তা না মানায় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিংবিস্তারিত পড়ুন


শিশু সোনা মনিরাই আমাদের ভবিষ্যৎ কর্নধার … এমপি বাদশা

  বাগেরহাট প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, আজকের এই ছোট ছোট শিশু সোনা মনিরাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ কর্নধার। এরাই লেখাপড়া শিখে মা-বাবার যোগ্য সন্তান হয়ে আগামীতে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। সেজন্য এদেরকে জ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বুধবার বাগেরহাট জেলা শিশু একাডেমির আয়োজনে সাংস্কৃতিক উৎসব ও শিশু নাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাগেরহাট এসি লাহা মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিনবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিক্ষক কর্মচারীদের প্রতীক অনশন পালন

বাগেরহাট প্রতিনিধি : বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা, নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও ভূক্তি, অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রাপ্তিসহ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতীকী অনশন করেছে জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বুধবার সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত বাগেরহাট শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতীকী অনশন কর্মসূচী পালন তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি শেখ আঃ মান্নান, সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আহম্মদবিস্তারিত পড়ুন


পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালন

পাইকগাছা প্রতিনিধি : পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ, পেনশন-গ্রাচুইটি’র শতভাগ অর্থ বকেয়াসহ সরকারী কোষাগার থেকে প্রদান করার দাবীতে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে পাইকগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর কার্যালয়ে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের স্থানীয় সভাপতি জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কলম বিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি শেখ জিয়াউর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, মৃণাল কান্তি সানা, বিকাশ চন্দ্র ঘোষ, ইমদাদুল হক, কবিতা রানী গাইন,বিস্তারিত পড়ুন


পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালন

  পাইকগাছা প্রতিনিধি : পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ, পেনশন-গ্রাচুইটি’র শতভাগ অর্থ বকেয়াসহ সরকারী কোষাগার থেকে প্রদান করার দাবীতে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে পাইকগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর কার্যালয়ে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের স্থানীয় সভাপতি জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কলম বিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি শেখ জিয়াউর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, মৃণাল কান্তি সানা, বিকাশ চন্দ্র ঘোষ, ইমদাদুল হক, কবিতা রানীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial