প্রধান সূচি

Wednesday, April 26th, 2017

 

বাগেরহাটে পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের মানবন্ধন

বাগেরহাট প্রতিনিধি : সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবীকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে বাগেরহাট পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা সরকারের রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুর জোর দাবী জানান। সেই সাথে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা বিভাগীয় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার হালদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, পৌরসভার সচিব মোহাম্মদবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় শাহানা আক্তার মুন্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও পিরোজপুর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাজী হামিদ, পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অভিক বসু, সাধারণ সম্পাদক শান্তনু হালদার, সহ-সভাপতি সুকমল হালদার ও মোঃ রাফিন প্রমূখ। সভায় বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা, পাঠ্য পুস্তকে ভুল, শিক্ষা বাণিজ্য, ভর্তি বানিজ্য অবিলম্বে রোধ এবং ডাকসুসহ সকল ছাত্রসংসদবিস্তারিত পড়ুন


চিতলমারীতে সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ

চিতলমারী  প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে এক সংখ্যালঘু পরিবারের জায়গা দখল করে নিয়ে বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দখলকারীরা ওই জমির কয়েকটি গাছ কেটে নেয়। বেড়া দেওয়ার সময় বাঁধা দিতে গেলে জমির মালিককে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এতে ওই সংখ্যালঘু পরিবারটি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার খলিশাখালী গ্রামের বিমল মজুমদারের ছেলে হরিদাস মজুমদারের  পৈত্রিক ও ভোগ দখলীয় সম্পত্তিতে গত মঙ্গলবার পার্শ্ববর্তী মৃত ওসমান শেখের ছেলে নুরু শেখ (৩০) আখির শেখ (২৫)সহ অজ্ঞাত ৭/৮ জন লোকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যুবলীগ নেতা রাসেল হত্যা ঘটনায় ১২জনকে আসামী করে হত্যা মামলা দায়ের

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে যুবলীগ নেতা রাসেল সেখকে কুপিয়ে হত্যা করার ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক সেখ বাদী হয়ে পিরোজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যা ঘটনায় পিরোজপুর থানা পুলিশের হাতে আটক পিরোজপুর পৌরসভা যুবলীগের সদস্য আবু সাঈদকে প্রধান আসামী করে নামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করা হয়েছে। মঙ্গলবার রাতে এ মামলাটি দায়ের করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মামলার প্রধান আসামী আবু সাঈদকে ঘটনার পর পরইবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার দাউদখালী বাজার থেকে মঙ্গলবার বিকেলে ডাকাতি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল জমাদ্দার (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে দাউদখালী বাজার থেকে তাকে আটক করা হয়। সে দাউদখালী গ্রামের মোঃ রুস্তম আলী জমাদ্দারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, ২০১৬ সালের একটি ডাকাতি মামলায় ২০১৭ সালের ৩ এপ্রিল পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ আদালত তাকে ১২ বছরের সাজা প্রদান করেন। এতদিন সে পলাতক ছিল।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial