ভান্ডারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি
ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়ায় আকস্মিক ঝড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান।
উপজেলার বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে,গেত শনিবার রাতে আকস্মিক এক প্রবল ঘুর্ণিঝড় বয়ে যায়। এর ফলে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে। কলা ক্ষেতসহ ফলদ, বনজ গাছ এবং মৌসুম সবজীর ব্যাপক ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
গ্রামাঞ্চলের অনেক কাঁচা-আধাপাকা বাড়িঘর সংলগ্ন গাছ উপড়ে পড়ে অনেক বাড়িঘর বির্ধ্বস্ত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে।
উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী গ্রামে রেন্ট্রিগাছ উপরে পড়ে কাঁচা ঘরবাড়ীর ক্ষতি ছাড়াও একই গ্রামের মাহাবুব হোসেন টুলু, মতিয়ার রহমান, শহিদুল ইসলাম, হেমায়েত হোসেন হাওলাদারের কলা ক্ষেত ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে। এত তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার জানান, উপজেলার পৌর শহরসহ ৬টি ইউনিয়নে এ বছর ২২০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। এর মধ্যে ৩০ হেক্টর আংশিক ক্ষতি এবং প্রায় ২০ হেক্টর সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এছাড়া পেপে, পান, গম, ভূট্যা, মুগডাল ও মৌসুমি সবজীসহ বিভিন্ন ফলদ বাগানে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বেসরকারি হিসেবে ক্ষতির পরিমান আরো অনেক বেশি।
