প্রধান সূচি

Monday, April 24th, 2017

 

পিরোজপুরে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন সেমিনার অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে আজ সোমবার ‘সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস রঞ্জিত কুমার সেন। সেমিনারে মূল বিষয়বস্তুর কি-নোট উপস্থাপন এবং স্বাগত বক্তব্য রাখেন উপ সচিব এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এম এ রাজ্জাক সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহম্মেদ মাঈনুল আহসান, জেলা মহিলাবিস্তারিত পড়ুন


৯ বছরেও চালু হয়নি ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃর্বিভাগ

কন্ঠ রিপোর্ট : পিরোজরের ইন্দুরকানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্ভোধনের ৯ বছরেও চালু হইনি আন্তঃর্বিভাগ। উপজেলার লক্ষাধিক দরিদ্র পরিবার এ কারনে জরুরি চিকিৎসাসেবা পাচ্ছে না। তাদের যেতে হয় প্রায় ১৬ কিলোমিটার দূরে  পিরোজপুর সদর হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আন্তঃর্বিভাগ চালু না থাকায় জরুরী রোগীদের হাসপাতালে নেয়া হলেও সেখানে চিকিৎসা দেয়া সম্ভব হয় না। যার ফলে বিভিন্ন সময় উপজেলার অনেক রোগীকে পিরোজপুর যাবার পথে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ তলা ভবনের নির্মান কাজ ২০০৬ সালে শেষ হয়। ২০০৮ সালের ৩০ অক্টোবর স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


দল পুনর্গঠনে বিএনপির ৫১ টিম    

কন্ঠ রিপোর্ট : সারাদেশে দলকে পুনর্গঠনে করতে ৫১টি টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এসব টিম সারাদেশে কর্মী সভা এবং দলের সাংগঠনিক কার্যক্রম  জোরদারের নির্দেশনা  দেবেন। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টিম গঠনের দলীয় সিদ্ধান্তের কথা জানান। রিজভী বলেন, সারাদেশে প্রতিটি  জেলায় কর্মী সভা করবেন দলের  কেন্দ্রীয়  নেতৃবৃন্দ।  সেখানে জাতীয় রাজনীতি নিয়ে তারা আলোচনা করবেন, সাংগঠনিক বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। তিনি বলেন, সারাদেশে বিএনপির ৭৫টি রাজনৈতিক জেলায় এই ৫১টি টিমের  নেতারা কর্মী সভায় অংশ  নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় আকস্মিক ঝড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান। উপজেলার বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে,গেত শনিবার রাতে আকস্মিক এক প্রবল ঘুর্ণিঝড়  বয়ে যায়। এর ফলে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে। কলা ক্ষেতসহ ফলদ, বনজ গাছ এবং মৌসুম সবজীর ব্যাপক ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। গ্রামাঞ্চলের অনেক কাঁচা-আধাপাকা বাড়িঘর সংলগ্ন গাছ উপড়ে পড়ে অনেক বাড়িঘর বির্ধ্বস্ত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী গ্রামে রেন্ট্রিগাছ উপরে পড়ে কাঁচা ঘরবাড়ীরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলার বাদীকে হত্যা ও স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে রাজাকার মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা করায় মামলার বাদীকে প্রকাশ্যে হত্যা এবং তার স্ত্রী ও কন্যাকে ধর্ষণের হুমকি দিয়েছে রাজাকার পুত্র। এ ঘটনায় মামলার বাদী দেলোয়ার হোসেন ফরাজী শনিবার ইন্দুরকানী থানায় রাজাকার মান্নান খান ও তার ছেলে রফিকুল ইসলাম (সবুজ) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন। থানা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ইন্দুরকানী থানার রামচন্দ্রপর গ্রামের মৃত জুলমত আলী খানের ছেলে আঃ মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ১৯টি অভিযোগ এনে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একই গ্রামের দেলোয়ার হোসেন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটিবিস্তারিত পড়ুন


দেশব্যাপী লঞ্চ চলাচল বন্ধ

কন্ঠ ডেস্ক : ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশর অভ্যন্তরীণ  নৌ-পরিবহন কর্তপক্ষের (বিআইডব্লিউটিএ) জয়েন্ট ডিরেক্টর মোঃ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সদরঘাটে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছেন। তিনি জানান, অতিবৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সারাদেশে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  সোমবার সকালে সদরঘাট থেকে বিভিন্ন নৌ-রুটের কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সাধারণত ২ নম্বর সংকেত থাকলে ৬৫ আসনের নিচে সব ধরনের ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকে। আর ৩ নম্বর সংকেত থাকলে ক্ষেত্র বিশেষে বড় লঞ্চগুলো চলাচল করে। কিন্তু ৩ নম্বর সংকেতেরবিস্তারিত পড়ুন


ধ্বংস হচ্ছে কোটি কোটি ছোট মাছ ও পোনা || সুন্দরবনের পূর্ব অভয়ারণ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে  মাছ শিকার

  সাইফুল্লাহ হুমায়ুন : সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ব্যবস্থাপনাগত শিথিলতার সুযোগ নিয়ে বনদস্যুদের সহযোগিতায় অবৈধভাবে পূর্ব অভয়ারণ্যে মাছ শিকার নানা অনিয়মের ঘটনা ঘটেই চলছে। এই অপরাধের মূলহোতারা একজন বনদুস্যতা মামলার আসামী অন্যজন কুখ্যাত জুলফিকার বাহিনীর একসময়কার লোকালয়ের অর্থ আদায়কারী। পূর্ব অভয়ারণ্যের কঁচিখালী ও কটকা এলাকায় পাথরঘাটা ও শরণখোলা উপজেলার জেলেরা বেআইনীভাবে মাছ ধরছে। বন বিভাগের স্থানীয় অফিস ও টহলফাঁড়ি গুলোর কর্মকর্তা-কর্মচারীদের উৎকোচ দিয়ে এই অপরাধ কর্ম চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন কচিখালী, ডিমেরচর, পক্ষীদিয়ারচর, সুখপাড়ারচর, কটকার বাদামতলা, কাদেরেরখাল, বন্ধুখালী প্রভৃতি অভয়ারণ্যভূক্ত এলাকায় বর্তমানে কোরালমাছবিস্তারিত পড়ুন


ফেসবুকে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে স্বরূপকাঠীতে শিক্ষক বরখাস্ত

  স্বরূপকাঠী প্রতিনিধি : ফেসবুক ষ্ট্যাটাসে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে বাজে ও কুরুচিপূর্ন মন্তব্য করার অভিযোগে স্বরূপকাঠী উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক সুশেন মন্ডলকে বরখাস্ত করা হয়েছে। রবিবার রাতে এলাকাবাসী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন। জানাগেছে, ওই বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সুশেন মন্ডল ইসলাম ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া ‘যে কারনে মুসলিম মেয়েটি হিন্দু ধর্ম গ্রহন করল’ নামক একটি ফেসবুক পেজ ‘ঝঁংযবহ গড়হফধষ’ নামে নিজ আইডিতে শেয়ার দেয়াসহ নিজেও ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে মন্তব্য করেন। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী ফেসবুকে দেখেবিস্তারিত পড়ুন


খুনের বদলা খুন || মঠবাড়িয়ায় হত্যা মামলার সমঝোতা বৈঠকে প্রধান আসামীকে প্রকাশ্যে কুঁঠার দিয়ে কুপিয়ে খুন

মঠবাড়িয়া প্রতিনিধি : আপন শ্যালক ও সাবেক সেনা সদস্য মোঃ শাহিন মিয়া হত্যা মামলার সমঝোতা বৈঠকেই মামলার প্রধান আসামী ব্যবসায়ী নাজমুল আহসান (৫০)কে প্রকাশ্যে কুঁঠার দিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করে ভাই হত্যার প্রতিশোধ নিলো নিহতের ছোট ভাই ও তার দলবল। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টায় পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ বড়মাছুয়া গ্রামে। নিহত নাজমুল উপজেলার শাপলেজা গ্রামের আয়নাল খানের ছেলে ও পৌর শহরের গয়ালীপারার বাসিন্দা। নিহত নাজমুলের প্রথম স্ত্রী তিন সন্তানের জননী হোসনেয়ারা বেগম জানান,  ২০০৫ সালে স্বামী নামজুল তার অনুমতি ছাড়া ঝালকাঠীর জেলার পোণাবুনিয়া গ্রামে লাইজু (২৫) নামের একবিস্তারিত পড়ুন


স্কুলছাত্রীকে উত্যক্ত করার বাগেরহাটে দুই ইভটিজারের জেল জরিমানা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মাসুদ রানা ও আশিকুর রহমান নামে দুই বখাটেকে দুই মাসের জেল ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দিয়েছে ভ্যাম্যমান আদালত। সোমবার সকালে চিরুলিয়া স্কুল এন্ড কলেজে ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নূরুল হাফিজ এই রায় প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল হাফিজ জানান, চিরুলিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর এক ছাত্রীকে সদর উপজেলার গোপালকাঠি গ্রামের রুহুল আমিন এর ছেলে মাসুদ রানা ও একই এলাকার আঃ হাই শেখের ছেলে আশিকুল ইসলামবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial