Editor
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটে টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদ প্রশাসক
বিশ্বকাপ ফুটবলের বহুল কাক্সিক্ষত ফাইনাল ম্যাচটি বড় পর্দায় উপভোগের সুবিধার্থে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি এলইডি টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।রবিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদের কার্যালয়ে এক আনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে গত কয়েকদিন ধরেই ব্যাপক উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। তবে ইনস্টিটিউট ক্যাম্পাসের ডরমিটরি কিংবা অডিটোরিয়ামে খেলা দেখার মতো বড় পর্দার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের এই আনন্দ উপভোগে কিছুটা অপূর্ণতা দেখা দেয়। হবু সেবিকাদের এই আগ্রহের বিষয়টি জানতেবিস্তারিত পড়ুন
পানির স্রোতে ভেঙে গেল সড়ক : যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের মিরুখালী-সাফা সড়কের মিরুখালী কলেজ সংলগ্ন অংশে বড় ধরণের ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে।স্থানীয়দের অভিযোগ, সড়কের ভাঙনের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। প্রতিদিনই সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে।এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পরিদর্শন এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত সংস্কার করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত
পিরোজপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। পরে পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
পিরোজপুরে একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।বুধবার পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন।দন্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। একই ঘটনায় অন্য আরেক আসামী মো. ইউসুফ আকনকে আদালত খালাস দিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে পূর্বশত্রæতার জেরে মঠবাড়িয়া পৌরবিস্তারিত পড়ুন
ডিজিটাল ব্যাংকিং সেবায় জনসচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত
পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রমের উদ্বোধন
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে আরও সম্পৃক্ত করতে পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ শীর্ষক ডিজিটাল ব্যাংকিং ও বাংলা QR বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার পিরোজপুর টাউন ক্লাবের দ্বিতীয় তলার হলরুমে পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা পরিষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। বুধবার সকাল ১০টায় শহরের উকিল পাড়া ও আমলা পাড়া এলাকায় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাদকমুক্ত ও গ্রীণ পিরোজপুর গড়ার লক্ষ্যে ডেঙ্গু ও এডিস প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উকিল পাড়া ও আমলা পাড়ায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিচালিত হয়।এ সময় এ আলোচনা অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ, আর এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে গ্রীণ পিরোজপুরবিস্তারিত পড়ুন
প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আলোচনা সভা
প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এবং আইএসআইজিওপি (ওঝওএঙচ) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না এবং ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারীবিস্তারিত পড়ুন
পিরোজপুর সরকারী শিশু পরিবারে এতিম কন্যার বিয়ে
পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারে এক এতিম কন্যার বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।রোববার রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমূখর পরিবেশে এ বিয়ে অনুষ্ঠিত হয়।এ সময় কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন এবং নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।জানা যায়, পিতামাতাহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই বেড়ে ওঠেন এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুরের উপপরিচালক তুহিন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মাহামুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী এবং জেলা তথ্য কর্মকর্তা সাইফুদ্দিন আলবিস্তারিত পড়ুন
শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো বাঘিনী
শিকারির ফাঁদ থেকে উদ্ধারকৃত একটি বাঘিনী টানা ৬ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে আজ রবিবার তার আবাসস্থল সুন্দরবনে ফিরে গেলো। সম্প্রতি বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করার বিষয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রাণী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করা হয়।বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নিজে উপস্থিত থেকে রবিবার সুন্দরবনের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বনাঞ্চলে বাঘিনীকে সুন্দরবনে অবমুক্ত করেন।বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করার জন্য অভিজ্ঞ ও প্রখ্যাত বন্যপ্রাণী চিকিৎসক, বাঘ বিশেষজ্ঞ এবং বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে চারটি দল গঠন করা হয়। এছাড়া বাঘিনীর গতিবিধি দেখারবিস্তারিত পড়ুন
