প্রধান সূচি

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছার ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে বিদ্যালয়ের দুইটি ভবনের ৫টি তালা ভেঙ্গে চোরের দল দুটি সোলার প্যানেলের ব্যাটারি, পানি উত্তোলনের মটর, টয়লেটের প্রায় ৩০টি ট্যাব ও পাইপ চুরি করে নিয়েছে। তাছাড়া বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে তছনছ করেছে।
এ ঘটনায় বিদ্যালয় পরিদর্শন করেছেন- উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জাম, মীর মিজানুর আলম, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, থানার এসআই আনজিরসহ সঙ্গীয় ফোর্স।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মিতা সোম জানান, বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মৃত্যুবরণ করার পরে পুনরায় নিয়োগ না হওয়ায় দপ্তরী কাম প্রহরীর পদটি শূন্য রয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজে নিয়োজিত আয়া এসে গ্রিলের তালা ভাঙ্গা দেখে খবর দিলে তাৎক্ষনিক বিদ্যালয়ে চলে আসি। চোর প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial