প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ ইমরান মাল (২৪) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এস আই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স এর সহয়তায় তুষখালী জানখালী সড়কের আলম আকনের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তরকৃত ইমরান মাল ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আব্দুল মালেক মালের ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ (মঠবাড়িয়া) বিভাগ ওসি মো. আসলাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ৫০ পিস ইয়াবাসহ মদক ব্যবসায়ী ইমরান মালকে আটক করা হয়। এ ঘটনায় এস আই জ্যোতির্ময় হালদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইমরান মালকে সোমবার রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ইমরান মালকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত ইমরান মালকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial