Tuesday, November 15th, 2022
মঠবাড়িয়ায় স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীর পরকীয়ায় বাাঁধা দেয়ায় সীমা রানী (৪৫) নামে এক গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দুই সন্তানের জননী ওই অগ্নিদগ্ধা নারী গত ১০ দিন ধরে চিকিৎসাধী অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত সীমা রানীর ভাই শংকর চন্দ্র মন্ডল বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ওই গৃহবধূর স্বামী সুমন বেপারী ধলা (৪৮) ও তার কথিত প্রেমিকা শিখা রানী (৩৮) এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সুমন ও তার পরকীয়া প্রেমিকা শিখা রানী পলাতক রয়েছে। অভিযুক্ত স্বামী সুমন বেপারী মঠবাড়িয়া পৌর শহরের ৫বিস্তারিত পড়ুন
পিরোজপুরে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে ২০২৫ সালের মধ্যে নূন্যতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম পিরোজপুর জেলা শাখা। বেসরকারী উন্নয়ন সংস্থা ‘রুপান্তর’ এর অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেকের সভাপতিত্বে এবং সাংবাদিক খালিদ আবুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মুল প্রবন্ধ পাঠ করেন মঠবাড়িয়ার শাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য অপরাজিতা ফাহমিদা মুন্নী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী রুহিযাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ ইমরান মাল (২৪) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এস আই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স এর সহয়তায় তুষখালী জানখালী সড়কের আলম আকনের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তরকৃত ইমরান মাল ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আব্দুল মালেক মালের ছেলে। পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ (মঠবাড়িয়া) বিভাগ ওসি মো. আসলাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ৫০ পিস ইয়াবাসহ মদক ব্যবসায়ী ইমরান মালকে আটক করা হয়। এ ঘটনায় এস আই জ্যোতির্ময় হালদার বাদী হয়ে মাদক দ্রব্যবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
পাইকগাছার ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে বিদ্যালয়ের দুইটি ভবনের ৫টি তালা ভেঙ্গে চোরের দল দুটি সোলার প্যানেলের ব্যাটারি, পানি উত্তোলনের মটর, টয়লেটের প্রায় ৩০টি ট্যাব ও পাইপ চুরি করে নিয়েছে। তাছাড়া বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে তছনছ করেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিদর্শন করেছেন- উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জাম, মীর মিজানুর আলম, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, থানার এসআই আনজিরসহ সঙ্গীয় ফোর্স। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মিতা সোম জানান, বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মৃত্যুবরণ করার পরে পুনরায় নিয়োগবিস্তারিত পড়ুন
