প্রধান সূচি

দরপত্রের গোপনীয় দর জানতে ব্যর্থ হওয়ায়

পিরোজপুরে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীকে মারধর

পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে ঢুকে উপ-সহকারী প্রকৌশলী আকাশ মন্ডলকে মারধর করেছে একদল সন্ত্রাসী। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। আকাশ মন্ডল অভিযোগ করেছেন- হামলকারীরা তার কাছে ৩০ কোটি টাকার একটি দরপত্রের প্রাক্কালন দর চেয়েছিল। সরকারী গোপনীয় দর তিনি দিতে অস্বীকার করায় তাকে মারধর করে ও যাওয়ার সময় ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙ্গে ফেলে হামলাকারীরা।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী আলীম গাজী জানান, ঘটনার সময় তিনি দপ্তরে ছিলেন না। হামলাকারীরা সংখ্যায় ছিল ১০/১২ জন। অন্যান্য কর্মচারীরা দুইজনকে চিনতে পেরেছেন। তারা হলেন- সোহাগ সিকদার ও সুমন। এই দুইজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে উল্লেখ্য করে প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি এবং হামলার শিকার প্রকৌশলী আকাশ মন্ডল পিরোজপুর থানয় পৃথক দুটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, হামলাকারীরা ক্ষমতাসীন দলের কর্মী ও সন্ত্রাসী হিসাবে পরিচিতি। তবে আকাশ মন্ডল জানান, হামলাকারীরা কেউ ঠিকাদার নন। তারা অন্যকোন ঠিকাদারের ভাড়াটিয়া হিসেবে এসেছিল বলে ধারণা করছেন তিনি।
আকাশ মন্ডল জানান, গভীর নলকুপ স্থাপন ও বৃষ্টির পানি ধরে রাখার স্থাপনা তৈরীতে ২৩টি পৃথক প্যাকেজে প্রায় ৩০ কোটি টাকার দরপত্র অনলাইনে গ্রহনের সর্বশেষ দিন ছিল রবিবার। বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এসময় ১০/১২ জন যুবক দপ্তরের মধ্যে ঢুকে প্রথমে নির্বাহী প্রকৌশলীকে খোঁজ করেন। তাকে না পেয়ে আকাশ মন্ডলের কক্ষে যায় ওই যুবকরা। তারা আকাশ মন্ডলের কাছে আহ্বান করা দরপত্রের প্রাক্কালন দর জানতে চায়।
আকাশ মন্ডল বলেন, যে কোন দরপত্রের প্রাক্কালন দর প্রতিষ্ঠানের গোপনী বিষয়। এটা প্রকাশ করা হয়না। যুবকদের এটা জানানোর পর তারা ক্ষিপ্ত হয়ে উঠে। সোহাগ সিকদার নামক এক যুবক টেবিলে রাখা ক্যালকুলেটর দিয়ে প্রকৌশলীর মাথায় আঘাত করলে ক্যালকুলেটরটি ভেঙ্গে যায়। একপর্যায়ে ধস্তাধস্তি ও টানা হেচরা করে দপ্তরের বাইরে নেয়ার চেষ্টা করে যুবকরা। এসময় অফিসের অন্যান্য কর্মচারীরা তাকে রক্ষা করেন।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। একদল যুবক প্রাক্কলন দর জানার চেষ্টা করতে গিয়ে এ ঘটনা ঘটায়। আইনানুযায়ী জিডির তদন্ত করার পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সহকর্মীকে মারধর করায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। সংগঠনের সভাপতি প্রকৌশলী কামাল হোসেন জানান, ঘটনার পর রবিবার রাতে বরিশাল জোনের প্রকৌশলীরা ভার্চুয়াল সভা করে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় কয়েকদিন অপেক্ষা করবেন বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial