প্রধান সূচি

Tuesday, July 13th, 2021

 

অসহায় ও দু:স্থদের মাঝে মহিউদ্দিন মহারাজের নগদ অর্থ প্রদান

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে অসহায় ও দু:স্থদের মাঝে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে দুই শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে নগদ ৫শ’ টাকা করে প্রদান করা হয়।


পিরোজপুরে করোনায় মৃত্যু ৫১ ॥ আক্রান্ত ৩,২৮৯ জন

পিরোজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছে ৯২ জন। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২৮৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৮৯২ জন। কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে চলমান লকডাউনে জেলা প্রশাসনের সাথে পুলিশ, সেনাবাহিনীর ৪ প্লাটুন সদস্য, বিজিবির ২ প্লাটুন সদস্য এবং আনসার ও ভিডিপি’র ১ প্লাটুন সদস্য  কাজ করছে। লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ শাস্তি দেয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ভ্রাম্যমান আদালতের ৮১ মামলায় ৮৬ জনকে ১৭ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।বিস্তারিত পড়ুন


নাজিরপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৪টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন উপজেলার সদর, মাটিভাঙ্গা, মালিখালী ও শেখমাটিয়া এ ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ৪ ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত (মহিলা) সদস্যদের শপথ পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত জামিল সৈকত, নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো.বিস্তারিত পড়ুন


দেশব্যাপী ডিজিটাল কোরবানির হাট উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশব্যাপী ডিজিটাল কোরবানির হাট উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব)-এর যৌথ উদ্যোগে এবং এটুআই এর কারিগরি সহায়তায় আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কোরবানির এ অনলাইন হাটের উদ্বোধন করেন মন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ এবং এটুআই-এরবিস্তারিত পড়ুন


পৌর এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

অপরাধ দমনে পিরোজপুর পুলিশের প্রশংসনীয় উদ্যোগ

চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে পিরোজপুর পৌর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ। সিসিটিভির ক্যামেরায় নজরদারীর ফলে খুব সহজেই আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকবে এবং কমবে অপরাধের সংখ্যাও। ফলে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে স্বস্থি। আর পুলিশের এ প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছে পিরোজপুরের শান্তিপ্রিয় মানুষজন। পিরোজপুর শহরে বিভিন্ন কারণে নানা ধরণের অপরাধ প্রবনতা বৃদ্ধি পাওয়া এবং রাজনৈতিক সংহিংসতা নিয়ন্ত্রণে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে পুরো পৌরসভা এলাকা জুড়ে স্থাপন করা হচ্ছে সিসি টিভি ক্যামেরা। চলতি বছরের জানুয়ারি মাসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করে পিরোজপুর জেলা পুলিশ।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিনামূল্যে অক্সিজেন সেবা দিবে রেড ক্রিসেন্ট সোসাইটি

পিরোজপুরে করোনাভাইরাসে আক্রান্ত অসুস্থ রোগীদের জন্য ডাক্তারী ব্যবস্থাপনা সাপেক্ষে বিনামূল্যে ২৪ ঘন্টা অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেবা কাজ হাতে নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। এ কাজটি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিনের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেট এর সঠিক ব্যবহার বিধি সম্পর্কে অরিয়েন্টেশন গ্রহণ করেছেন।


বাগেরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাটে কঠোর লকডাউনে কর্মহীন মানুষের মাঝে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নতুন পুলিশ লাইন মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি, বাগেরহাট শাখার সভানেত্রী শারমিন আক্তার সুমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, মো. মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান, পুনাক  নেত্রী শিরিন সুলতানা, মদিনা আক্তার সুসা, রিতাজ মাহজাবিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন নতুন পুলিশ লাইনন্সের আশপাশ এলাকার শতাধিক কর্মহীন মানুষের মাঝেবিস্তারিত পড়ুন


করোনাকালীন স্বাস্থ্যবিধি মানাতে অবিরাম ছুটে চলছেন পিরোজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান

পিরোজপুরে সাধারণ মানুষকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানাতে অবিরাম ছুটে চলছেন পিরোজপুর সদর থানার অফিসা ইনচার্জ (ওসি) আ জ ম মাসুদুজ্জামান। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তার ছুটে চলা যেন বিরতিহীন। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে পিরোজপুর শহরসহ অলিগলিতে সর্বত্রই চলছে তার ছুটে চলা। করোনায় পিরোজপুরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কখনো দেখা যায় তাকে হাটে বাজারে, বাসষ্ট্যান্ডে কখনোবা খেয়াঘাটে। কাউকে দিচ্ছেন খাবার, কাউকে পড়িয়ে দিচ্ছেন মাস্ক। লকডাউন বাস্তবায়নে এমনিভাবেই দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে তাকে। পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম শেখ (৫০) বলেন, ওসি স্যার নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত না করেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের শপথ গ্রহণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৪৫ সাধারণ সদস্য এবং ১৫ সংরক্ষিত মহিলা সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এরা হলেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু,  গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেজবাহ্ উদ্দিন আরিফ জোমাদ্দার, আওয়ামী লীগ মনোনীত ভিটাবাড়িড়য়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খানবিস্তারিত পড়ুন


করোনা পরিস্থিতিতে সিভিল সার্জনের কাছে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ও মৃত্যুহার আশংকাজনক বৃদ্ধি পাওয়ায় জনগনের জরুরী চিকিৎসা সেবায় সরকারের করণীয় সম্পর্কে বিএনপির দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী’র কাছে স্মারকলিপি প্রদান করেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপি নেতৃবৃন্দ। স্মারকলিপিতে জেলায় করোনা ভাইরাসের সংক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial