ভান্ডারিয়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের শপথ গ্রহণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৪৫ সাধারণ সদস্য এবং ১৫ সংরক্ষিত মহিলা সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এরা হলেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেজবাহ্ উদ্দিন আরিফ জোমাদ্দার, আওয়ামী লীগ মনোনীত ভিটাবাড়িড়য়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান এনামুল করিম পান্না এবং তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) মো. শামসুউদ্দিন হাওলাদার।
পরে পৃথকভাবে ৫ ইউনিয়নের নির্বাচিত ৪৫জন সাধারণ পুরুষ সদস্য ও সংরক্ষিত আসনের (মহিলা) ১৫জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।
শপথ গ্রহন শেষে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথির জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, নবনির্বাচিত চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ইউপি সদস্য মো. শওকত হোসেন সোহাগ এবং সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস, জাতীয় পার্টি (জেপি)র উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার।
