করোনাকালীন স্বাস্থ্যবিধি মানাতে অবিরাম ছুটে চলছেন পিরোজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান
পিরোজপুরে সাধারণ মানুষকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানাতে অবিরাম ছুটে চলছেন পিরোজপুর সদর থানার অফিসা ইনচার্জ (ওসি) আ জ ম মাসুদুজ্জামান। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তার ছুটে চলা যেন বিরতিহীন। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে পিরোজপুর শহরসহ অলিগলিতে সর্বত্রই চলছে তার ছুটে চলা। করোনায় পিরোজপুরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কখনো দেখা যায় তাকে হাটে বাজারে, বাসষ্ট্যান্ডে কখনোবা খেয়াঘাটে। কাউকে দিচ্ছেন খাবার, কাউকে পড়িয়ে দিচ্ছেন মাস্ক। লকডাউন বাস্তবায়নে এমনিভাবেই দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে তাকে।
পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম শেখ (৫০) বলেন, ওসি স্যার নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত না করে আমাদেরকে সুরক্ষা রাখার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. হানিফ বলেন, এই মহামারি করোনাকালীন সময়ে পিরোজপুর সদর থানার ওসি দায়িত্ব পালন দেখে আমি অভিভূত। সবার মাঝে স্বাস্থ্যবিধি পালনে তার অবিরাম ছুটে চলা নি:সন্দেহে প্রশংসা রাখে।
পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হাসান টিপু সরদার বলেন, এই মহামারি করোনাকালীন সময়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ খুবই কার্যকর ভূমিকা পালন করছেন। নি:সন্দেহে করোকালীন তার ক্লান্তহীন দায়িত্ব প্রশংসার দাবিদার। নিজের জীবনের ঝুঁকির কথা না ভেবে প্রতিনিয়ত মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উপজেলার সর্বত্র ছুটে চলছেন।
মহামারি কোভিড-১৯ চলাকালিন অবস্থায় ২০২১ সালের ৬ মে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ হয়ে আসেন আ জ ম মাসুদুজ্জামান। এ থানায় যোগদানের পর থেকেই তার যুদ্ধ শুরু হয় করোনার বিরুদ্ধে। মাস্ক ছাড়া কাউকে দেখলেই জানান দেন সচেতনতার কথা। প্রয়োজনে হুশিয়ারি। প্রতিনিয়ত প্রশাসনিক কাজের পাশাপাশি সুযোগ পেলেই গাড়ি নিয়ে কখনো বা পায়ে হেটে বের হন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে। বিধিনিষেধ বাস্তবায়নে কখনো হচ্ছেন, কঠোর কখনো বিনয়ী। কখনোই নিজের বা পরিবারের কথা না ভেবে এ অকুতভয় করোনা যোদ্ধা করোনার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান জানান, যা করছি এটা আমার দায়িত্ব। কাজকে সর্বদা নিজের সঙ্গি মনে করে মনে প্রাণে দায়িত্ব পালন করছি। রাষ্ট্রের দায়িত্ব পালনে কখনো নিজের বা নিজের পরিবারের কথা ভাবিনা। এখানে দেশকে ভাবাটাই প্রধান কাজ।
