প্রধান সূচি

বাগেরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাটে কঠোর লকডাউনে কর্মহীন মানুষের মাঝে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নতুন পুলিশ লাইন মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি, বাগেরহাট শাখার সভানেত্রী শারমিন আক্তার সুমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, মো. মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান, পুনাক  নেত্রী শিরিন সুলতানা, মদিনা আক্তার সুসা, রিতাজ মাহজাবিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন নতুন পুলিশ লাইনন্সের আশপাশ এলাকার শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও এক কেজি পিয়াজ  দেওয়া হয়।

পুনাক বাগেরহাটের সভানেত্রী শারমিন আক্তার সুমা বলেন, লকডাউনে কর্মহীন শতাধিক মানুষকে খাবার প্রদান করেছি। আমরা চাই আমাদের এই খাবার প্রদানে উৎসাহিত হয়ে বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। এছাড়াও কোভিড পরিস্থিতিতে পুনাকের পক্ষ থেকে অসহায়দের সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial