প্রধান সূচি

পিরোজপুরে করোনায় মৃত্যু ৫১ ॥ আক্রান্ত ৩,২৮৯ জন

পিরোজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছে ৯২ জন। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২৮৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৮৯২ জন।

কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে চলমান লকডাউনে জেলা প্রশাসনের সাথে পুলিশ, সেনাবাহিনীর ৪ প্লাটুন সদস্য, বিজিবির ২ প্লাটুন সদস্য এবং আনসার ও ভিডিপি’র ১ প্লাটুন সদস্য  কাজ করছে।

লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ শাস্তি দেয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ভ্রাম্যমান আদালতের ৮১ মামলায় ৮৬ জনকে ১৭ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। চলমান লকডাউন কার্যক্রমে গত ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত জেলায় ৩২২টি মামলায় ৩৩৩ জনকে ১ লাখ ৫৮ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য ত্রাণ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত জেলার ৫ লাখ ৮৩ হাজার ৩১৭ পরিবারের মাঝে ৩ হাজার ৩৭৬ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এদিকে, আগামী ১৫ জুলাই থেকে লকডাউন শিথিল করার সরকারী ঘোষণা দেওয়ার পরে মঙ্গলবার থেকেই পিরোজপুরের দোকানপাট খুলতে দেখা গেছে। শহরের রিক্সা, ইজিবাইকসহ বিভিন্ন যনিবাহন চলাচলবৃদ্ধিসহ লোক সমাগম বৃদ্ধি পেয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial