প্রধান সূচি

নাজিরপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৪টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন উপজেলার সদর, মাটিভাঙ্গা, মালিখালী ও শেখমাটিয়া এ ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ৪ ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত (মহিলা) সদস্যদের শপথ পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত জামিল সৈকত, নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহমুদ খান প্রমুখ।

উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ২টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ও অন্য ২টিতে দলের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial