প্রধান সূচি

নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র পিরোজপুর উপ-পরিচালক নাজমুল আনোয়ার। সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা।
অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আহসান হাবীব, নাজিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম, হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে ছাতা, খাতা, কলম, সেনেটারী ন্যাপকিন, সাবানসহ বিভিন্ন স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বয়ো:সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial