প্রধান সূচি

পৌর এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

অপরাধ দমনে পিরোজপুর পুলিশের প্রশংসনীয় উদ্যোগ

চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে পিরোজপুর পৌর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ। সিসিটিভির ক্যামেরায় নজরদারীর ফলে খুব সহজেই আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকবে এবং কমবে অপরাধের সংখ্যাও। ফলে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে স্বস্থি। আর পুলিশের এ প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছে পিরোজপুরের শান্তিপ্রিয় মানুষজন।

পিরোজপুর শহরে বিভিন্ন কারণে নানা ধরণের অপরাধ প্রবনতা বৃদ্ধি পাওয়া এবং রাজনৈতিক সংহিংসতা নিয়ন্ত্রণে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে পুরো পৌরসভা এলাকা জুড়ে স্থাপন করা হচ্ছে সিসি টিভি ক্যামেরা। চলতি বছরের জানুয়ারি মাসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করে পিরোজপুর জেলা পুলিশ। পিরোজপুর শহরের পৌর এলাকার ২৫০টি স্পটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। তবে ইতিমধ্যে সিসি টিভি ক্যামেরা স্থাপনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন।

তিনি বলেন, সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফরে পুরো পৌর এলাকা ২৪ ঘন্টাই সরাসরি পুলিশী নজরদারিতে থাকছে। শহর নিয়ন্ত্রণ ও শহরে চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধ নিমূলে এ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এছাড়া পুলিশের এ উদ্যোগের ফলে

অপরাধীদের চিহ্নিত করা পুলিশের জন্যও সহজ হবে। পুলিশ সুপারের কার্যালয় থেকে সিসিটিভির কার্যক্রম সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে।

পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, পিরোজপুর শহরের পৌর এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে চুরি ও হানাহানিসহ বিভিন্ন ধরণের অপরাধ প্রবনতা কমছে। পৌর এলাকা ম্যাপিং করে পৌরসভার গুরুত্বপূর্ণ সকল স্থানকে আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে সক্ষম হয়েছি। এর ফলে আমরা পরিবর্তন বুঝতে পারছি। আগে যেমন আমদের শহর কেন্দ্রিক চুরির ঘটনাগুলো সংঘটিত হতো, সেগুলো কমেছে এবং যেগুলো ঘটেছে সেগুলোর অপরাধীদের আমরা সিসিটিভি ক্যামেরার সহায়তায় চিহ্নিত করতে সক্ষম হয়েছি। এর ফলে শহর কেন্দ্রিক যে অপরাধগুলো সেগুলোর অনেকটাই আমাদের নিয়ন্ত্রনে। পর্যায়ক্রমে পুরো জেলাকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial