Tuesday, July 13th, 2021
মোংলায় নারী মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা
মোংলায় এক নারী মাদক ব্যবসায়ীকে সাড়ে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মুরগী বাজার সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদকসহ ওই নারীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুরগী বাজার এলাকায় অভিযান চালায় নৌবাহিনী, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। এসময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী বেগমের (৩২) বসতঘরে তল্লাশী চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশী মোবাইল কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ী বেবীকেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের (মহিলা) সদস্য ও সাধারণ সদস্যদের (পুরুষ) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পরে সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া ও ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বেপারী। এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় বাস শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ
পাইকগাছায় লকডাউনে কর্মহীন বাস শ্রমিকদের মাঝে উপজেলা প্রশাসনে উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সরকারী বালিকা বিদ্যালয় মাঠে ২শ’ শ্রমিকের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, সেনাবাহিনীর সার্জেন্ট আরিফুজ্জামান, বাস মালিক সমিতির সভাপতি শেখ হারুনুর রশিদ হিরু, সম্পাদক শেখ জাহিদুর রহমান।
