প্রধান সূচি

পিরোজপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর সার্কিট হাউজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিনিয়র সংবাদিক মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না।

প্রশিক্ষণে জেলা টাস্কফোর্স এর সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial