পিরোজপুরে শিশুশ্রম বন্ধকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে শিশুশ্রম বন্ধকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান। কর্মশালায় বিষয়বস্তুর উপর স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সংবাদিক মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, জেলা খেলাঘর আসরের সভাপতি দেবাশীষ গুহ, সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা সভাপতি হৃদিতা আহসান শ্রেয়া।
কর্মশালায় শ্রম দপ্তরের কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিশু সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
