Wednesday, June 17th, 2020
পরিবার পরিকল্পনার বাজেট এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ভাবনা
পরিবার পরিকল্পনা হচ্ছে একটি সমন্বিত জরুরি সেবা যার সাথে জড়িয়ে আছে স্বাস্থ্য, উন্নয়ন এবং কল্যাণ। এই কর্মসূচি অন্যান্য উন্নয়ন কর্মসূচির সাথে গভীরভাবে সম্পৃক্ত। এই গুরুত্ব বিবেচনায় এনে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকার জনসংখ্যার উন্নয়ন বিষয়ে বিভিন্ন কৌশল ও নীতিমালা প্রনয়ণ করেছে। শুরুর দিকে, পরিবার পরিকল্পনা কর্মসূচি জনসংখ্যা প্রকল্পের মাধ্যমে চালু করা হয়। পরবর্তীতে জাতীয় জনসংখ্যা বিষয়ের ওপর গুরুত্বারোপ করে ও অন্যান্য উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সম্পৃক্ত করে সরকার পরিবার পরিকল্পনা সেবাকে সামগ্রিক পদ্ধতিতে আরও বৃহদাকার করে প্রজনন স্বাস্থ্যসেবায় রূপান্তরিত করে। এর প্রেক্ষিতেই, ১৯৯৮ সালে সরকার দেশি ও আর্ন্তজাতিক আর্থিক সহায়তায় স্বাস্থ্য, পুষ্টিবিস্তারিত পড়ুন
দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক ও হ্যান্ডগ্লোভস বিতরণ
করোনাভাইরাস সংক্রমণরোধে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে তার নির্বাচনী এলাকা পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনের তিন উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ডগ্লোভস বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলামের হাতে এ সকল সামগ্রী তুলে দেয়া হয়। এসময় ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সংস্থার উদ্যোগে এদিন বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের হাতে ওই উপজেলার জন্য স্বাস্থ্য সুরক্ষাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনা আক্রান্তে সংখ্যা ১৩৪ জন
পিরোজপুরে বুধবার নতুন করে আরও ৭ জনের করোনা পজেটিভ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৪ জন। নতুন করোনা আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৩ জন, ভান্ডারিয়া উপজেলায় ৩ জন এবং কাউখালী উপজেলায় ১ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১ জন, নাজিরপুর উপজেলায় ১ জন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১ জন।
কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ
জাতীয়পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পক্ষ থেকে কাউখালী উপজেলা প্রশাসনকে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এমপির ব্যক্তিগত তহবিল থেকে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, হ্যান্ডগ্লাভস হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা আতিক জামান খোকন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান এলিজা সাইদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, দু:স্থ কল্যাণ সংস্থারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য দোয়া মোনাজাত
দেশব্যাপী নোভেল করোনাভাইরাস সংক্রামন থেকে রক্ষার জন্য ভান্ডারিয়া উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র উদ্যোগে বুধবার বাদ জোহর স্থানীয় সমিতির মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মানসুর আহম্মেদ। এসময় জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের মুসুল্লীগণ দোয়ায় শরিক হয়।
ইন্দুরকানীতে করোনা উপসর্গে দুই ভাইয়ের মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসক নির্মল দাস মারা যাওয়ার ৫ দিন পর তার বড় ভাই আরেক পল্লী চিকিৎসক সুনিল সরকারও মারা গেছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে পল্লী চিকিৎসক সুনিল সরকার (৬৫) অসুস্থ হয়ে পড়লে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে আম্বিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান। রাতেই পুলিশের সহয়তায় তাকে দাফন করা হয়। এর আগে তার ছোট ভাই পল্লী চিকিৎসক নির্মল দাস করোনা উপসর্গ থাকা অবস্থায় গত বুধবার রাতে উপজেলা ইন্দুরকানী বাজারের নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে পিরোজপুর জেলা হাসপাতালেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আরও তিনজন করোনা আক্রান্ত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বুধবার এক পুলিশ সদস্য, এক ব্যাংক কর্মকর্তা ও পৌরসভার ৬নং ওয়ার্ডের এক বৃদ্ধসহ তিনজনের করোনা রিপোর্ট পজেটিভ বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম। এই নিয়ে বুধবার পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩২জন।
পিরোজপুরে শিশুশ্রম বন্ধকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে শিশুশ্রম বন্ধকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান। কর্মশালায় বিষয়বস্তুর উপর স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সংবাদিক মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর সার্কিট হাউজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিনিয়র সংবাদিক মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না। প্রশিক্ষণে জেলা টাস্কফোর্স এর সদস্যবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৩৫ পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার সাথী (২৩) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রাবেয়া আক্তার সাথী উপজেলার কামারকাঠী গ্রামের আব্দুল জলিলের মেয়ে। মঙ্গলবার বিকেলে উপজেলার কামারকাঠী (মোল্লারহাট) নামক স্থান থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার পুলিশের একটি দল রাবেয়াকে আটক করেন। এসময় তাকে তল্লাশি করলে সাথে ৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে থানায় এনে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। তারবিস্তারিত পড়ুন
