স্বরূপকাঠীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৩৫ পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার সাথী (২৩) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রাবেয়া আক্তার সাথী উপজেলার কামারকাঠী গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
মঙ্গলবার বিকেলে উপজেলার কামারকাঠী (মোল্লারহাট) নামক স্থান থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার পুলিশের একটি দল রাবেয়াকে আটক করেন। এসময় তাকে তল্লাশি করলে সাথে ৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে থানায় এনে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা রয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়া পৌরসভা লকডাউন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ »
