প্রধান সূচি

দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক ও হ্যান্ডগ্লোভস বিতরণ

করোনাভাইরাস সংক্রমণরোধে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে তার নির্বাচনী এলাকা পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনের তিন উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ডগ্লোভস বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলামের হাতে এ সকল সামগ্রী তুলে দেয়া হয়। এসময় ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সংস্থার উদ্যোগে এদিন বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের হাতে ওই উপজেলার জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ডগ্লোভস তুলে দেয়া হয়। এসময় ইন্দুরকানী জেপির যুগ্ন আহবায়ক মো. কাওছার আহম্মেদ দুলাল, মো. সহিদুল আলম দোদুল উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial