প্রধান সূচি

Tuesday, July 30th, 2019

 

স্বরূপকাঠীর নতুন অহংকার ‘কাগজী লেবু’

‘লেমু চাষে বেশী লাভ হয়, ফলনও ভাল হয়। কিন্ত মোড়া আন্দাজে চাষ করি। কোন শিক্ষা বা বুদ্ধি পাইনা, কৃষি অফিসের কেউ খোঁজও লয়না’। কথাগুলো আক্ষেপ করে বলেছেন লেবু চাষী মাখম মন্ডল। পেয়ারা, সবজি আর আমড়ার জন্য প্রসিদ্ধ পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলায় কাগজী লেবুর বানিজ্যিক চাষ শুরু হয়েছে। যদিও আরও ৫-৬ বছর আগে এ লেবু চাষের শুরু। তবে গত ২-৩ বছর ধরে চাষীরা বাগান থেকে লেবু তোলা শুরু করেছেন। সরেজমিনে স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানা ও জলাবাড়ী ইউনিয়নের ১৪ গ্রাম ঘুরে দেখা গেছে সবুজ বাগানগুলোর গাছে গাছে লেবুর সরেস চাহনি। ফল ও সবজি সমৃদ্ধবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৫ ডেঙ্গু রোগীর সন্ধান

পিরোজপুরে ৫ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার পিরোজপুর জেলা হাসপাতালে সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের জাবের হোসেন (২৫) ও পুখুরিয়া গ্রামের কাজী ইমরান হোসেন (২৭) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দু’জন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছেন। এদিকে, গত কয়েক দিনে পিরোজপুরের ৪টি উপজেলায় ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বুইচাকাঠি গ্রামের আলম হাওলাদার (৫০)  নামের এক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েবিস্তারিত পড়ুন


বৃষ্টির পানিতে নাকাল স্বরূপকাঠি পৌরবাসী

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই পানিতে টইটুম্বুর হয়ে পড়ে পিরোজপুরের স্বরূপকাঠী পৌর শহরের রাস্তা-ঘাট। এতে করে পৌরশহরের রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে পৌর এলাকায় বসবাসকারী মানুষদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ১৯৯৮ সালে স্বরূপকাঠি (বর্তমানে নেছারাবাদ) উপজেলা সদরের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় স্বরূপকাঠি পৌরসভা। এরপরে ২০০৮ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। পৌরসভা গঠনের ১০ বছরের মাথায় তা প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে মর্যাদা পেলেও তুলনামূলকভাবে বাড়েনি স্বরূপকাঠি পৌরসভার সেবার মান। যত্রতত্র ময়লার ভাগাড়, ভাঙ্গাচোড়া রাস্তা আর মশা মাছির উপদ্রুপে ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছে নাগরিক জীবন। মঙ্গলবারবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেদের আটক করে বন বিভাগের মামলা

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ায় নিরাপত্তার জন্য সুন্দরবনে আশ্রয় নেয়া মাছধরা নৌকার জেলেদের আটক করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুরের পাড়েরহাটের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও দুবলা ফিশার মেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম এ অভিযোগ করেছেন। তিনি জানান, সোমবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার কংসা জেলে পল্লীর দু’টি মাছ ধরা নৌকা দুবলার চরের আলোরকোলে আটক করা হয়। বন বিভাগের আধুনিক টহলদল ‘স্মার্টটিম’ এফবি মায়ের দোয়া-১ ও মায়ের দোয়া নামে দু’টি মাছ ধরা নৌকা ও ১৯জন জেলে আটক করে বন বিভাগের দুবলা টহল ফাঁড়িতেবিস্তারিত পড়ুন


শরণখোলায় ছেলেধরা গুজবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে

ছেলেধরা গুজবের ফলে শরণখোলায় বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমে গেছে বলে খবর পাওয়া গেছে। এ গুজব আতঙ্ক দূর করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে মা সমাবেশ ও প্রচার কার্যক্রম। এদিকে, থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সমাবেশ ও মাইকিং করে প্রচার প্রচার প্রচারনা চালাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে ছেলে ধরা ও কল্লাকাটার গুজব ছড়িয়ে পড়ায় উপজেলায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশী আতঙ্কিত হয়েছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। কেউ কেউ নিজেরা ছেলে মেয়েদের সাথে করে বিদ্যালয়ে আনা নেয়া করছে। রায়েন্দা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক তাসলিমাবিস্তারিত পড়ুন


ভান্ডায়িায় যুবলীগের সাইনবোর্ড টানিয়ে কাঠ মিস্ত্রির জমি দখল

জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালীতে যুদ্ধাপরাধী মামলার একাধিক আসামীর নিকটাত্মীয় সাখাওয়াত হোসেন নামে এক যুবলীগ নেতা তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে দলীয় সাইনবোর্ড টানিয়ে এক কাঠ মিস্ত্রির দোকানঘরসহ সম্পত্তি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিবাদমান ঐ জমি নিয়ে মামলায় হেরে যারার পরও উক্ত যুবলীগ নেতার হামলা ও মামলার ভয়ে জমির মালিক ইস্কান্দার পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে উপজেলার চরখালী বাসিন্দা মৃত সৈয়দ আলী মীরের ছেলে ইস্কান্দার আলী জানান, তিনি ২০০৮ সালের ১৪ অক্টোবর মাসে স্থানীয় মৃত মোতাহারবিস্তারিত পড়ুন


মোংলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মোংলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের আরো একটি নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। এটি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক’র মোংলা শাখার দ্বিতীয় এটিএম বুথ। মঙ্গলবার দুপুরে ইপিজেড এলাকায় ব্যাংকটির নতুন এ এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের ইভিপি ও খুলনা জোনাল হেড মনজুরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ভিপি ফেরদৌস হাসান, ইপিজেড’র জেনারেল ম্যানেজার মাহবুব সিদ্দিকী জিএম, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, ব্যাংকের মোংলা শাখা ব্যবস্থাপক মাসুম বিল্লাহসহ ইপিজেড ও বন্দর শিল্প এলাকার বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।


পাইকগাছায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

পাইকগাছায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কৃষি সম্প্রসারণ অফিসার সুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, কওসার আলী জোয়াদ্দার। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তাবিস্তারিত পড়ুন


শিক্ষক-ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মানববন্ধন

ইন্দুরকানীর চন্ডিপুর স্কুল মাঠ প্রভাবশালীদের দখলে

পিরোজপুরের ইন্দুরকানীর ঐতিহ্যবাহী কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করতে শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চন্ডিপুর হাটের ইন্দুরকানী-কলারণ সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চন্ডিপুর স্কুলের এই খেলার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা ইট, বালু পাথর, খোয়া, গাছ ও কাঠ রেখে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের রাস্তার কাজের মালামাল ইট, বালু ও রাস্তার কাজে ব্যবহৃত গাড়িসহ প্রয়োজনীয় মালামাল রেখে মাঠের খেলাধুলার পরিবেশ নষ্ট করছে। অপরদিকে প্রতিদিন বিকেলে ৮থেকে ১০টি ফুসকার দোকান বসেবিস্তারিত পড়ুন


চিতলমারীতে মশক নিধন কার্যক্রম

বাগেরহাটের চিতলমারীতে অত্যাধুনিক ফোগ মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে ফোগ মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এ সময় ফোগার মেশিনের মাধ্যমে ধোয়া সৃষ্টি করে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চরবানিয়ারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাশ কান্তি মন্ডল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial