প্রধান সূচি

পাইকগাছায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

পাইকগাছায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কৃষি সম্প্রসারণ অফিসার সুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, কওসার আলী জোয়াদ্দার। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, , যুবনেতা আজিজুল হাকিম, আকরামুল ইসলাম,কৃষক শেখ শাখাওয়াত হোসেন,প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়। মেলায় ১৩টি স্টল বসেছে। আগামী বৃহস্পতিবার মেলা শেষ হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial