মোংলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোংলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের আরো একটি নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। এটি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক’র মোংলা শাখার দ্বিতীয় এটিএম বুথ।
মঙ্গলবার দুপুরে ইপিজেড এলাকায় ব্যাংকটির নতুন এ এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের ইভিপি ও খুলনা জোনাল হেড মনজুরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ভিপি ফেরদৌস হাসান, ইপিজেড’র জেনারেল ম্যানেজার মাহবুব সিদ্দিকী জিএম, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, ব্যাংকের মোংলা শাখা ব্যবস্থাপক মাসুম বিল্লাহসহ ইপিজেড ও বন্দর শিল্প এলাকার বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পাইকগাছায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডায়িায় যুবলীগের সাইনবোর্ড টানিয়ে কাঠ মিস্ত্রির জমি দখল »
