প্রধান সূচি

চিতলমারীতে মশক নিধন কার্যক্রম

বাগেরহাটের চিতলমারীতে অত্যাধুনিক ফোগ মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে ফোগ মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এ সময় ফোগার মেশিনের মাধ্যমে ধোয়া সৃষ্টি করে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চরবানিয়ারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাশ কান্তি মন্ডল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, সাংবাদিক প্রদীপ মন্ডল প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial