প্রধান সূচি

পিরোজপুরে কৃষকদের বীজ ও সার বিতরণ

বুধবার পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিস চত্বরে ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ মাহমুদ ।

কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে চলতি খরিপ-১ মৌসুমে কৃষক প্রতি ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির অধীনে পিরোজপুর জেলার ৭ উপজেলায় ৫৫০০ জন কৃষক এ সহায়তা পাবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial