প্রধান সূচি

Wednesday, April 24th, 2019

 

স্বরূপকাঠী হাসপাতালে নার্সদের অবহেলায় চিকিৎসা সেবা ব্যাহত

স্বরূপকাঠী সরকারি হাসপাতালের গুটিকয়েক অসাধু নার্সদের অবহেলায় বেশির ভাগ প্রসূতি রোগীরা সেবার জন্য ছুটছেন বেসরকারী প্রাইভেট ক্লিনিক হাসপাতালে। যে কারণে উপজেলার অধিকাংশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকদের আয়ের সিংহভাগই আসে সিজারিয়ান অপারেশন থেকে। এজন্য রাতা-রাতি টাকার বনে যাচ্ছেন হাসপাতালের ‎চিহিৃত গুটি কয়েক দালালসহ কতিপয় অসাধু ষ্টাফ নার্সরা। স্বাভাবিক ডেলিভারিতে সন্তান প্রসূতি মায়েরা হাসপাতালের নার্সদের দেয়া আকার ইঙ্গিতে ভয়ভীতি ও দালাল চক্রের খপ্পরে পড়ে সরাকরি সেবা ছেড়ে নির্ভয়ে সেবাদান নিতে ছুটছেন ক্লিনিকে। এতে করে একদিকে যেমনি তারা খোয়াচ্ছেন টাকা পয়সা তেমনি বঞ্চিত হচ্ছেন সরকারি হাসপাতালের সেবা দান থেকে। নাম না প্রকাশবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী-পিরোজপুর সড়কে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ আহত ৭

জেলার স্বরূপকাঠী উপজেলায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে র‌্যাব সদস্যসহ ৭ জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বিআরডিবি অফিসের সামনে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কে এ র্দুঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সাথী (৩৫) ও অটোরিক্সা চালক আকাশ (১৮)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে র‌্যাব সদস্য বাবুল সরদার (৫০), তার স্ত্রী খাদিজা বেগম (৪০), ছেলে জিহাদ (১০), কলেজ ছাত্রী ইতি (১৮) ও তার বোন ইভা (১৮) চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে। অটোরিক্সা যাত্রী মোশারফ জানান, অটো ড্রাইভার আকাশ ৮ জন যাত্রী নিয়ে স্বরূপকাঠিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৯ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

ভান্ডারিয়ায় ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স এর পরিচালনায় ঐতিহাসিক ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে বুধবার থেকে আগামী  ২ মে পর্যন্ত ৯ দিনব্যাপী ৬৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রথম ও দ্বিতীয় এ দুই অধিবেশনে পর্যায়ক্রমে যে সকল দেশ বরেণ্য আলেমগণ বয়ান পেশ করবেন তারা হলেন, হযরত মাওলানা মুফতী জিহাদুল ইসলাম, জামাল উদ্দিন, মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান, আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক আরেফী, আ. রাজ্জাক কাসেমী, মনিরুল ইসলাম, মাসুদুর রহমান, হাফেজ ক্বারী মাওলানা মুশতাক আহমাদ, হযরত মাওলানা মুফতী গোলামুর রহমান, ইয়াকুব আলী কাসেমী, আ. রহীম, আবু জাফরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নাজিরপুরে যৌতুকের দাবীতে রহিমা বেগম (২০) নামে এক গৃহবধূসহ তার ভাইকে পিটিয়েছে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই গৃহবধূ ও তার ভাই রাজীব হাওলাদারকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার দেউলবাড়ী গ্রামে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী নুরু মোল্লা, ভাসুর নেয়ামত মোল্লা, শ্বশুর জাহাঙ্গীর মোল্লা ও শ্বাশুড়ি রেসিয়া বেগমদের বিরুদ্ধে বুধবার দুপুরে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর পিতা সুলতান হাওলাদার। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেউলবাড়ী গ্রামের সুলতান হাওলাদারের মেয়ে রহিমা বেগমের বিগত দুই বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক একই গ্রামেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কৃষকদের বীজ ও সার বিতরণ

বুধবার পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিস চত্বরে ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ মাহমুদ । কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে চলতি খরিপ-১ মৌসুমে কৃষক প্রতি ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির অধীনে পিরোজপুর জেলার ৭ উপজেলায় ৫৫০০ জন কৃষক এ সহায়তা পাবেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial