প্রধান সূচি

স্বরূপকাঠী-পিরোজপুর সড়কে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ আহত ৭

জেলার স্বরূপকাঠী উপজেলায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে র‌্যাব সদস্যসহ ৭ জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বিআরডিবি অফিসের সামনে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কে এ র্দুঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সাথী (৩৫) ও অটোরিক্সা চালক আকাশ (১৮)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে র‌্যাব সদস্য বাবুল সরদার (৫০), তার স্ত্রী খাদিজা বেগম (৪০), ছেলে জিহাদ (১০), কলেজ ছাত্রী ইতি (১৮) ও তার বোন ইভা (১৮) চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে।

অটোরিক্সা যাত্রী মোশারফ জানান, অটো ড্রাইভার আকাশ ৮ জন যাত্রী নিয়ে স্বরূপকাঠি ষ্ট্যান্ড থেকে কামারকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলো। যাত্রী বোজাই ওই অটোটি উপজেলার বনবিভাগ অফিস সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাব বোজাই ট্রাকের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়।

স্বরূপকাঠী থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, ড্রাইভারসহ ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনা ভেঙ্গে যাওয়া অটোটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial