প্রধান সূচি

পিরোজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন মাঝি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতার জন্য দেশের বাইরে জনমত গড়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যেই আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করি।

তাই শিক্ষার্থীদের মুজিব নগর সরকার সম্পর্কে আরও জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial