প্রধান সূচি

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন

ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও মহিলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি খায়জুরান দিরোজ, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি, কলেজের অধ্যক্ষ কাদিরুল মুক্তাদির, কলেজ ছাত্রী ইশরাত জাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই সমাজে প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটেই চলেছে। আদিম উপায়ে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দ্রুততম সময়ে শাস্তির দাবি জানান বক্তারা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও বেশি গুরুত্ব দেয়ারও আহ্বান জানান তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial