Wednesday, April 17th, 2019
নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন
ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও মহিলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি খায়জুরান দিরোজ, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি, কলেজের অধ্যক্ষ কাদিরুল মুক্তাদির, কলেজ ছাত্রী ইশরাত জাহান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই সমাজে প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটেই চলেছে। আদিম উপায়ে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দ্রুততম সময়ে শাস্তির দাবি জানান বক্তারা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও বেশি গুরুত্ব দেয়ারওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন মাঝি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতার জন্য দেশেরবিস্তারিত পড়ুন
খাল ভরাট ও পানি সংকট : আগুন নেভানোর কাজ ব্যাহত
পিরোজপুর পৌর শহরে আগুন ॥ ৭ দোকান ক্ষতিগ্রস্থ
পিরোজপুর পৌর শহরের স্বর্ণকার পট্টিতে বুধবার দুপুরে এক অগ্নিকান্ডে জুয়েলার্স ও ওষুধের দোকানসহ ৭টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে তিন টার দিকে সৌদি জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মধ্যে থাকা কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সৌদী জুয়েলার্স, সোনালী ফার্মেসী, কুরশিয়া মেডিকেল হল, পুজা জুয়েলার্স, পিরোজপুর জুয়েলার্স, জনণী জুয়েলার্স, পপুলার ফার্মেসী পুড়ে এবং আগুন নিভানোর পানিতে ক্ষতিগ্রস্থ হয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো.বিস্তারিত পড়ুন
সরকার ঘোষিত এক মাস মাছ ধরা নিষেধের প্রতিবাদে জেলেদের মানববন্ধন
সরকার ঘোষিত ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত সাধারণ জেলেদের মাছ ধরা নিষেধ আইন বাতিলের দাবীতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েক শতাধিক জেলে ও মৎস্যজীবীরা। বুধবার শহরের টাউনক্লাব সড়কে পিরোজপুর জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল কৃষ্ণ দাস, মৎস্যজীবী লীগের সভাপতি বিমল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বাজার মাছ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো. কালাম শেখ, আ. মান্নান হাওলাদার, ইন্দুরকানীর আ. হামিদ জোমাদ্দার, দফতর সম্পাদক আবু সাফায়েৎ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বছরের বেশির ভাগ সময়ইবিস্তারিত পড়ুন
সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে ছাত্ররাই লড়াই করবে … ভারপ্রাপ্ত পুলিশ সুপার
দৈনিক অধিকার পত্রিকার সংগঠন ‘বন্ধুমঞ্চ’ এর পিরোজপুর জেলা কমিটির এক আলোচনা সভায় পিরোজপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেছেন, সমাজের সকল অন্যায়, অনিয়মের বিরুদ্ধে ছাত্ররাই লড়াই করবে। তাদের লড়াই হবে মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাসদের বিরুদ্ধে। এমন কর্মকান্ডে বাংলাদেশ পুলিশ ছাত্রদের পাশে সব সময় থাকবে। আমি বন্ধুমঞ্চের সকল সদস্যদের সাধুবাদ জানাই। বুধবার সকালে পিরোজপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি ইমন চৌধুরীকে সভাপতি ও প্রসনজিৎ মিস্ত্রিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের বন্ধুমঞ্চের পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করেন পত্রিকার সম্পাদক তাজবীর হুসেন সজীব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ভান্ডারিয়ায় বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে আউশ প্রণোদনা প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পৌরশহর সহ অন্য ৬ ইউনিয়নের ৭শ’ কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইউএনও ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেণ। একজন কৃষককে প্রতি বিঘা জমির জন্য বিনামূল্যে উফশী জাতের ৫ কেজি ধানের বীজ (বিআর-২৬, ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৪৮বিস্তারিত পড়ুন
নুসরাত হত্যার দ্রুত বিচার চাইলেন স্বরূপকাঠীর ইউএনও
যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে আমাদের দেশের প্রচলিত আইনে যথেষ্ঠ বিচার ব্যবস্থার কথা থাকলেও রাজনৈতিক পরিচয়ে কিছু স্বার্থন্বেষী নেতাদের ছত্রছায়ায় পার পেয়ে যাচ্চে মানুষ নামে কতগুলো হায়নাররা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা যৌন নির্যাতন শিকার হলেও মামলার পরিবর্তে শাস্তি স্বরূপ অনত্র বদলি হয়ে পার পেয়ে যাচ্ছে অসাধু শিক্ষকরা। যারা দলীয় রাজনীতি করে দলীয় চেতনার কথা চিন্তা না করে ব্যক্তি স্বার্থের জন্য তৎপর থাকে তাদের ছত্রছায়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ওইসব যৌন নির্যাতনকারি শিক্ষক নামে নর পিচাশরা পার পাচ্ছেন। ফেনীর সোনাগাজি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে বুধবার দুপুরে এক মানববন্ধনে পিরোজপুরের স্বরূপকাঠীবিস্তারিত পড়ুন
মানবিক আবেদন
দুটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী চলিশা গ্রামের বাস শ্রমিক শাহাদাত জামান মুন্না’র (৫০) দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। জীবন বাঁচাতে দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দীর্ঘ ৩ বছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে তিনি সহায় সম্বল বিক্রি করে এখন অসহায়, নিঃস্ব হয়ে পড়েছেন। এ অবস্থায় সংসার চালানোই যেখানে দায় সেখানে ৫ লাখ টাকা খরচ করে কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসা করার সামর্থ তার নেই। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুন্নার জীবনে হটাৎ নেমে এসেছে অন্ধকারের কালো মেঘ। দিশেহারা হয়ে পড়েছে মুন্নার পরিবার। পিরোজপুর বাস টার্মিনালের শ্রমিক হিসেবে কাজ করাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৮-১৯ অর্থ বছরে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি ভবন মিলনায়তনে উপজেলার ১১ ইউনিয়নের ৯৫০ জন কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান বাদশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান মাকছুদা আকতার বেবি। এ সময় উপজেলার বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা-কর্মচারী ও প্রণোদনাবিস্তারিত পড়ুন
নুসরাত হত্যার বিচারের দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন
ফেনিতে মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভা-ারিয়া উপজেলা শাখার উদ্যোগে ভা-ারিয়ায় বুধবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এ সময়ে ছাত্র ইউনিয়ন উপজেলা সভাপতি শাহানা আক্তার মুন্নির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইরিন জাহান, জিনাত আরা, পিংকি দাস, মাইশা আক্তার, সাবেক ছাত্র নেতা মো. জাহিদুল আলীম সেলিম প্রমূখ। এসময়বিস্তারিত পড়ুন
