Wednesday, April 17th, 2019
স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালী
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালী করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে সির্ভিল সার্জনের কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে অংশ গ্রহন করেনে জেলা সিভিল সার্জন ডা. জি কে এম শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জহিরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, সদর থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন, সমাজসেবক অধ্যাপক মোজাফফর হোসেনসহ নানা শ্রেনী পেশার মানুষ।
বঙ্গোপসাগরে ৬৫ দিন মৎস্য আহরণের নিষেধাজ্ঞা
প্রতিবাদে বাগেরহাট ও শরণখোলায় মৎস্যজীবীদের মানববন্ধন ও সমাবেশ
বঙ্গোপসাগরে ২৩ এপ্রিল হতে ৬৫ দিন সব ধরনের মৎস্য আহরণের উপর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাগেরহাট সদরসহ উপকূলের বিভিন্ন উপজেলার মৎস্যজীবীরা। বুধবার দুপুরে বাগেরহাট ও শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে বাগেরহাট জেলা মৎস্যজীবী আড়ৎদার সমিতি ও ট্রলার মালিক সমিতির ব্যানারে এসব মানববন্ধন ও সমাবেশে শত-শত জেলে, ট্রলার মালিক, ট্রলার শ্রমিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাটে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা মৎস্যজীবী আড়ৎদার সমিতির সভাপতি এসএম আবেদ আলী, সাধারণ সম্পাদক অনুপ কুমার বিশ^াস, ট্রলার মালিক মো. আক্কাস আলী, দুলাল বেপারী, শহিদুল ইসলাম, হানিফ বেপারীবিস্তারিত পড়ুন
সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু
সুন্দরবনে মধু ও মোম আহরণের মৌসুম শুরু হয়েছে। ১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত বনে মধু আহরণ চলবে। এ নিয়ে উপকূল এলাকায় মৌয়ালদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। প্রায় আড়াই মাস ব্যাপী মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণ করবে। বন বিভাগ সুত্রে জানা গেছে, মৌয়ালরা বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) এবং পাস পারমিট নিয়ে বনে প্রবেশ করছে। মৌয়ালরা মধু সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে সুন্দরবনে প্রবেশ করেছে। মধু আহরণ মৌসুমকে সামনে রেখে সুন্দরবন পশ্চিম বিভাগে কঠোর নিরাপত্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন সুন্দরবনের মধু উৎপাদন হ্রাস পেয়েছে। বৈরী পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ ওবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আরআরএফ-এর ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছায় সমৃদ্ধি কর্মসূচির অধীনে মা, শিশু ও হৃদ রোগ বিষয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গদাইপুর আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে পিকেএসএফ-এর সহযোগিতায় ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়ক বিশ্বজিত বিশ্বাস। অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে ২শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন যশোর মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের ডাঃ ইমতিয়াজ আহমেদ । সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, মোঃ রফিকুল ইসলাম, শেখ আরিফুর রহমান, এখলাছুর রহমান, আব্দুল্লাহ আল-জুবায়ের, তারক মজুমদার, রনি মন্ডল, নাজিরুন ও নাজরিন।
