ভান্ডারিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ভান্ডারিয়ায় বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে আউশ প্রণোদনা প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পৌরশহর সহ অন্য ৬ ইউনিয়নের ৭শ’ কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ইউএনও ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেণ।
একজন কৃষককে প্রতি বিঘা জমির জন্য বিনামূল্যে উফশী জাতের ৫ কেজি ধানের বীজ (বিআর-২৬, ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৪৮ ও নেরিকা), ডিএপি সার ১৫ কেজি ও এমপিও সার ১০ কেজি করে প্রদান করা হয়।
Please follow and like us:
« নুসরাত হত্যার দ্রুত বিচার চাইলেন স্বরূপকাঠীর ইউএনও (পূর্ববর্তি সংবাদ)
