প্রধান সূচি

খাল ভরাট ও পানি সংকট : আগুন নেভানোর কাজ ব্যাহত

পিরোজপুর পৌর শহরে আগুন ॥ ৭ দোকান ক্ষতিগ্রস্থ

পিরোজপুর পৌর শহরের স্বর্ণকার পট্টিতে বুধবার দুপুরে এক অগ্নিকান্ডে জুয়েলার্স ও ওষুধের দোকানসহ ৭টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে তিন টার দিকে সৌদি জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মধ্যে থাকা কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে সৌদী জুয়েলার্স, সোনালী ফার্মেসী, কুরশিয়া মেডিকেল হল, পুজা জুয়েলার্স, পিরোজপুর জুয়েলার্স, জনণী জুয়েলার্স, পপুলার ফার্মেসী পুড়ে এবং আগুন নিভানোর পানিতে ক্ষতিগ্রস্থ হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নুরুল আলম মোল্লা জানান, সৌদী জুয়েলার্স এর কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঘটনাস্থলের পাশের খালটি ভরাট থাকায় এবং বাজারের পাশের দামোদর খালে পানি কম থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। এছাড়া বাজারের মধ্যের রাস্তা সরু এবং রাস্তাটি লোহার ভীম দিয়ে প্রতিবন্ধতা থাকায় গাড়ি ঢুকতে না পারায়ও কাজে কিছুটা ব্যাহত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থ এবং বাজারের ব্যবসায়রা জানান, শহরের মধ্য দিয়ে প্রবাহিত পিরোজপুর-পাড়েরহাট ভারানী খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় সে খালে কোন পানি নেই। এ খালটি বর্তমানে ময়লার ভাগাড় আর মশা-মাছি প্রজনণ ক্ষেত্র হয়ে গেছে। অন্যদিকে শহরের দামোদর খালটিও ক্রমশ ভরাট হয়ে সরু এবং নাব্যতা শূন্য হয়ে পড়েছে। সেখানেও পর্যপ্ত পানি নেই। ফলে বাজারে বা বাজারের আশেপাশের এলাকায় আগুন লাগলে পানির অভাবে আগুন নেভানোর কাজ দুঃসাধ্য হয়ে পড়ে। এতে করে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে এবং ক্ষতির পরিমানও বেড়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবারের স্বর্ণকার পট্টিতে আগুন লাগার ঘটনাসহ বিগত কয়েক মাসে পিরোজপুর শহর ও আশেপাশে আরও কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটে। এ সব ক’টি ঘটনায়ই আগুর নিভাতে গিয়ে পানি সংকটে পড়ে ফায়ার সার্ভিস। খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ার পানি প্রবাহ না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিভাতে সমস্যায় পড়তে হচ্ছে। ফায়ার সার্বিসের গাড়িতে যে সীমিত পারমান পানি থাকে তা দিয়ে কাজ আগুন নিভানোর কাজ শুরু করার পরে সে পানি শেষ হয়ে গেলে তারা পানি সংকটে পড়েন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial