প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৮-১৯ অর্থ বছরে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি ভবন মিলনায়তনে উপজেলার ১১ ইউনিয়নের ৯৫০ জন কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান বাদশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান মাকছুদা আকতার বেবি।

এ সময় উপজেলার বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা-কর্মচারী ও প্রণোদনা গ্রহনকারী কৃষকরা উপস্থিত ছিলেন।
শেষে ৩৩ শতাংশ জমির পরিমান অনুযায়ি প্রতি কৃষকের মাঝে ৫ কেজি আউস বীজ ও ২৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial