পিরোজপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত
‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন প্রাঙ্গন গিয়ে শেষ হয়। এর আগে পিরোজপুর সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত থেকে উদ্বোধন কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) রাম কৃষ্ণ দাস।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিপার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী, জেলা নার্সেস এসোসিয়েশন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
