মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং সভা
বলেশ্বর নদ তীরবর্তী জেলেদের জলদস্যুকর্তৃক অপহরণ, চোর ও ডাকাতদের আক্রমণ থেকে রক্ষায় সোমবার বিকেলে বলেশ্বর হাটে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হাজিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আ. মান্নান ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম), উপ-পরিদর্শক মো. জাহিদ হাসান, রেজাউল করিম রাজীব, স্থানীয় ইউপি সদস্য মো আফজাল হোসেন প্রমুখ।
ওসি সৈয়দ আব্দুল্লাহ এ সময় নদ তীরবর্তী কোন অপরিচিত লোক দেখলে থানা পুলিশকে খবর দেওয়ার জন্য আহবান জানান। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা জেলের বাল্য বিয়ে বন্ধ ও মাদক সেবন থেকে বিরত থাকার অনুরোধ করেন।
Please follow and like us:
« পিরোজপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে বৃদ্ধার আত্মহত্যা »
