প্রধান সূচি

Tuesday, April 16th, 2019

 

আ’লীগের সাইনবোর্ড ঝুলিয়ে ॥ ফলন্ত কলাগাছ লাগিয়ে

পিরোজপুরে স্কুলের নামে রেজিষ্ট্রি করে দেয়া জমি দখলের চেষ্টা

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের নামে দানপত্রের দলিল রেজিষ্ট্রি করে দেয়া জমি ফের দখলে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে দলিল করে দেয়া এবং আদালতের মামলায় নিষেধাজ্ঞা থাকা বিরোধপূর্ন জমিতে রাতের আধাঁরে টলঘরের মতো ছোট ছোট ঘর তুলে এবং সেখানে আওয়ামী লীগের সাইনবোর্ড টানিয়ে, আবার হঠাৎ করে জমির খোলা মাঠে ফলন্ত কলাগাছ লাগিয়ে একের পর এক অভিনব পন্থায় স্কুলের নামে দেয়া জমি দখলের পায়তারা করছে। এর এ ঘটনাটি ঘটছে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে। জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ট্রাফিক পক্ষের উদ্বোধন

জননিরাপত্তা বিধান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জন সচেতনতা সৃষ্টির লক্ষে পিরোজপুরে ট্রাফিক পক্ষ-২০১৯ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে জেলা পুলিশের আয়োজনে ১৬-৩০ এপ্রিল এই ট্রাফিক পক্ষের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মেদ মাইনুল হাসান, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সদরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২০০৭ সালের একটি হত্যা মামলায় লিমন (৩৫) নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত লিমন উপজেলার কচুয়াকাঠি গ্রামের রুহুল শেখের ছেলে। মঙ্গলবার বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর দুপুরে বাড়ির উঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. খসরু হাওলাদারের (৩৮) সাথে প্রতিবেশী লিমনের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে খসরুর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলাপাথারিভাবে কুপিয়ে জখম করে লিমন। পরবর্তীতে খসরুর আত্মীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সতীনের ছুড়ে মারা গরম পানিতে ঝলসে গেল গৃহবধুর শরীর

জেলার স্বরূপকাঠী উপজেলায় হোসনেয়ারা বেগম (৪৭) নামে এক গৃহবধূকে হত্যা চেষ্টায় গায়ে গরম পানি মেরে শরীর ঝলছে দিয়েছে সতীন। সতীনের ছুড়ে মারা গরম পানিতে ওই গৃহবধূর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। সোমবার রাতে সুটিয়াকাঠি গ্রামের আব্দুল হালিম খানের দ্বিতীয় স্ত্রী হোসনেয়ারা বেগমের উপর এ নির্মম ঘটনাটি ঘটিয়েছে হালিমের বড় বউ ও তার সন্তানরা। গরম পানিতে ঝলসে যাওয়া ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা আশংকাজনক দেখে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ প্রেরণ করেছেন। হাসপাতাল বেডে চিকিৎসাধীন হোসনেয়ারা জানান, সে সুটিয়াকাঠি গ্রামেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বৃদ্ধার আত্মহত্যা

স্বরূপকাঠিতে গলায় ফাঁস দিয়ে হেলেনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করছে। সোমবার রাতে সোহাগদল গ্রামের স্বামী পরিত্যাক্তা হেলেনা বেগম তার বোনের ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।


মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং সভা

বলেশ্বর নদ তীরবর্তী জেলেদের জলদস্যুকর্তৃক অপহরণ, চোর ও ডাকাতদের আক্রমণ থেকে রক্ষায় সোমবার বিকেলে বলেশ্বর হাটে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হাজিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আ. মান্নান ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম), উপ-পরিদর্শক মো. জাহিদ হাসান, রেজাউল করিম রাজীব, স্থানীয় ইউপি সদস্য মো আফজাল হোসেন প্রমুখ। ওসি সৈয়দ আব্দুল্লাহ এ সময় নদ তীরবর্তী কোন অপরিচিত লোক দেখলে থানা পুলিশকে খবর দেওয়ার জন্য আহবান জানান। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা জেলের বাল্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন প্রাঙ্গন গিয়ে শেষ হয়। এর আগে পিরোজপুর সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত থেকে উদ্বোধন কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) রাম কৃষ্ণ দাস। এ সময়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামে যৌতুকের দাবীতে রুমিচা আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে গুরুতর আহত রুমিচা আক্তারকে বিষ খাওয়া অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মঙ্গলবার দুপুরে সদর হাসপাতাল মর্গে ওই গৃহবধূর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামের বাদশাহ শেখের ছেলে শামিম শেখ (২৮) এর সাথে পাশ^বর্তি গোটাপাড়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মিতায়ীল শেখের কন্যা রুমিচা আক্তারের ২ বৎসরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

ইন্দুরকানীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এ সময় র‌্যালীতে অংশগ্রহন করেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষ, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. লতিফ হাওলাদার,বিস্তারিত পড়ুন


বাড়ী ঘর লুটের অভিযোগ

ইন্দুরকানীতে আ’লীগ নেতার উপর যুবলীগ নেতার হামলা

ইন্দুরকানীতে ইউপি সদস্য ও বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের উপর যুবলীগ নেতার হামলা ও বাড়ী ঘর লুটের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সোমবার রাতে উপজেলা বালিপাড়া বাজারে পূর্বশত্রুতার জের ধরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শামীমের সাথে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলীর সাথে কথার কাটাকাটি হলে একপর্যায়ে যুবলীগ নেতা শেখ শামীম ও তার লোকজন আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলীর হামলা করতে গেলে সে একটি দোকানে আশ্রয় নেয়। এ সময় শামীমের লোকজন দোকানটি ঘিরে রাখে। হামলা থেকে রক্ষা পেতে ইউপি সদস্য ইন্দুরকানী থানায় ফোন করলে পুলিশ তাকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial