Tuesday, April 16th, 2019
চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমে বাৎসরিক মহাযজ্ঞ অনুষ্ঠান
বাগেরহাটের চিতলমারীতে পুণ্যভূমি গঙ্গাচন্নায় অশ্বিনী সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এ বছরও দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত-দর্শনার্থীদের অংশগ্রহণে শুরু হয়ে মহোৎসব ও মহা যজ্ঞানুষ্ঠান। মঙ্গলবার অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি ও বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও পার্শ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দ এ মহোৎসবে অংশগ্রহণ করেন। এছাড়া, অনুষ্ঠানের শেষ দিন বুধবার বাগেরহাট জেলা প্রশাসক তপন বিশ্বাস, পুলিশ সুপার পংকজ কুমার রায়, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার হরতালকার, নববিস্তারিত পড়ুন
১১ দফা দাবীতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি
মোংলা বন্দরে নৌপথে পণ্য পরিবহন বন্ধ
১১ দফা দাবীতে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শুরু হওয়া নৌযান (কার্গো, কোস্টার) শ্রমিকদের লাগাতার কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতি পালন নিয়ে কোন ধরণের বিভ্রান্ত না হয়ে দাবী আদায়ের এ কর্মসূচী সফলের লক্ষ্যে সকল শ্রমিককে একাত্মভাবে কাজ করার আহবাণ জানিয়েছেন নৌযান শ্রমিক নেতৃবৃন্দ। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে মধ্যরাত থেকে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তি ও ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন’র মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. মামুনবিস্তারিত পড়ুন
শিক্ষকের বেতের আঘাতে আহত
শরণখোলার সেই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ!
বাগেরহাটের শরণখোলায় শিক্ষকের পিটুনিতে গুরুতর আহত সেই ছাত্রীর এখন স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেয়াসহ অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবং স্থানীয় সমাজপতিরা আহত ছাত্রীর পরিবারকে আশ্বাসের নানা ফুলঝুরি দিলেও বাস্তবায়নের ক্ষেত্রে তা কিছুই হয়নি। এছাড়া উল্টো ওই ছাত্রীর চারিত্রিক দিক নিয়ে অপবাদ ছড়াতে শুরু করেছে একটি কুচক্রিমহল। ফলে সংকটের মধ্যে পড়েছে আহত ছাত্রীর পরিবার। অনুসন্ধানে জানা গেছে, গত ১৯ মার্চ উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাসিন্দা ও স্থানীয় তাফালবাড়ী বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর খানের মেয়ে এবং তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী জান্নাতুল মাওয়া (১৪)সহ ২বিস্তারিত পড়ুন
