প্রধান সূচি

১১ দফা দাবীতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

মোংলা বন্দরে নৌপথে পণ্য পরিবহন বন্ধ

১১ দফা দাবীতে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শুরু হওয়া নৌযান (কার্গো, কোস্টার) শ্রমিকদের লাগাতার কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতি পালন নিয়ে কোন ধরণের বিভ্রান্ত না হয়ে দাবী আদায়ের এ কর্মসূচী সফলের লক্ষ্যে সকল শ্রমিককে একাত্মভাবে কাজ করার আহবাণ জানিয়েছেন নৌযান শ্রমিক নেতৃবৃন্দ। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে মধ্যরাত থেকে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তি ও ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা।

বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন’র মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. মামুন হাওলাদার বাচ্চু জানান, ১১ দফা দাবীতে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে নৌযান শ্রমিকেরা কর্মবিরতি পালন করছে। কর্মবিরতির ফলে মোংলা বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীতে পণ্য বোঝাই ও খালি কার্গো-কোস্টার জাহাজগুলো অলস সময় পার করছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। ফলে মোংলা বন্দরের সাথে নদী পথে দেশের বিভিন্ন নৌ বন্দরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এতে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে মোংলা বন্দরের আমদানী-রপ্তানীকারকেরা।

এদিকে, কর্মবিরতির ফলে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় বিদেশী জাহাজ মালিক ও বন্দর ব্যবহারকারীরা মোটা অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যার ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম।

বাল্কহেডসহ সকল নৌযান ও নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানী বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপনসহ ১১ দফা দাবীতে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেছে নৌযান শ্রমিকেরা। সারাদেশের প্রায় ২০ হাজার নৌযানের ২ লাখ শ্রমিক এ কর্মবিরতি পালন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পটল।

তিনি বলেন, নৌযান শ্রমিকদের আন্দোলন বিভ্রান্ত ও বিভক্ত করার অপচেষ্টা চলছে। অনির্দিষ্টকালের এ কর্মবিরতি অব্যাহত রাখার জন্য তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, কেউ কোন ধরণের অপপ্রচারে কান দিবেন না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial