প্রধান সূচি

শেখ এ্যানী রহমান মহিলা এমপি নির্বাচিত

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে শেখ এ্যানী রহমান সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া ৪৯ জন নারী সংসদ সদস্যের মধ্যে পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুর থেকে অতিরিক্ত কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমানকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

আবুল কাশেম বলেন, নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে তাদের হিসেবে শপথ নিতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial