প্রধান সূচি

শিক্ষিকাকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগে হাফিজুর রহমান সরদার (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুলতান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাউখালী-বেকুটিয়া সড়কের নিলতি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে হাফিজুর প্রায়ই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে উত্যক্ত করতো।

শনিবার ওই শিক্ষিকাকে পুনরায় উত্যক্ত করলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাফিজকে আটক করে। পরে ইউএনও ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial